৮১ বিচারককে বদলি করলো অন্তর্বর্তী সরকার

প্রথম পাতা » জাতীয় » ৮১ বিচারককে বদলি করলো অন্তর্বর্তী সরকার
শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪



৮১ বিচারককে বদলি করলো অন্তর্বর্তী সরকার

সরকার বিভিন্ন পদমর্যাদার ৮১ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে বদলির মাধ্যমে বিচার বিভাগে রদবদল করেছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) ৪টি পৃথক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সুপ্রিম কোর্টের পরামর্শে এই বদলির আদেশ জারি করা হয়।

উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ ওসমান হায়দার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে একজন ব্যতীত বদলি হওয়া বিচারকদের ৩ সেপ্টেম্বর সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করে তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

জেলা ও দায়রা জজ হিসেবে চট্টগ্রামে বদলি করা ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান খানকে ১ সেপ্টেম্বর দায়িত্ব হস্তান্তরের পর নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:২২:১৮   ৩১২ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সাইবার সুরক্ষা আইন সংশোধনে সরকারের উদ্যোগ
জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে নৈরাজ্য কমেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
জানুয়ারিতে সংবিধান সংশোধন বিল উত্থাপনের পরিকল্পনা
মিডিয়াকে টার্গেট করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীকে রাজনীতিমুক্ত ও জনবান্ধব করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ
সালমান মুক্তাদিরের চাঁদাবাজির অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনি জটিলতায় কক্সবাজারের উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত: প্রতিমন্ত্রী
পুলিশ কর্মকর্তাদের ‘আমাকে ছাড়া চলবে না’ মানসিকতা পরিহারের আহ্বান

Law News24.com News Archive

আর্কাইভ