বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন

প্রথম পাতা » প্রধান সংবাদ » বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন
বুধবার, ২৮ আগস্ট ২০২৪



 ---

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন

আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধি ৩(২) (ক) মোতাবেক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে মনোনয়ন প্রদান করেছেন। এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে বিচারপতি এম ইনায়েতুর রহিম জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র বিক্ষোভের মুখে আপিল বিভাগ থেকে পদত্যাগ করেন তিনি। ফলে জুডিশিয়াল সার্ভিসের চেয়ারম্যান পদও শূন্য হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৩:৫৫:১৩   ২৭১ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা
জার্মানিতে দক্ষ কর্মীদের জন্য সাড়ে ৬ লাখ চাকরির সুযোগ
ভারতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নতুন আন্দোলনের ডাক ককরোচ জনতা পার্টির
৪ বছর পর মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত, তবে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় কর্মীরা
খুঁটিতে বাঁধা বাবার পাশে দাঁড়াল মেয়ে, নতুন জীবনের আশায় অনিক
ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
উত্তরায় নাশকতার পরিকল্পনাকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার
মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড
হবিগঞ্জ-সিলেট রুটে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

Law News24.com News Archive

আর্কাইভ