১৫ বছরের সব অস্ত্রের লাইসেন্স স্থগিত, জমা দেয়ার নির্দেশ

প্রথম পাতা » জাতীয় » ১৫ বছরের সব অস্ত্রের লাইসেন্স স্থগিত, জমা দেয়ার নির্দেশ
সোমবার, ২৬ আগস্ট ২০২৪



১৫ বছরের সব অস্ত্রের লাইসেন্স স্থগিত, জমা দেয়ার নির্দেশ

বিগত ১৫ বছরে বেসামরিক জনগণকে দেয়া সকল প্রকার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে জমা দেয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া গোলাবারুদসহ সকল আগ্নেয়াস্ত্র স্থানীয় থানায় জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ২০০৯ সালের ৬ই জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণকে দেয়া হয়েছে তাদের প্রদান করা লাইসেন্স স্থগিত করা হলো। আগামি ৩রা সেপ্টেম্বরের মধ্যে তাদেরকে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো।

বাংলাদেশ সময়: ১:১৪:৩২   ২৮৫ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সাইবার সুরক্ষা আইন সংশোধনে সরকারের উদ্যোগ
জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে নৈরাজ্য কমেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
জানুয়ারিতে সংবিধান সংশোধন বিল উত্থাপনের পরিকল্পনা
মিডিয়াকে টার্গেট করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীকে রাজনীতিমুক্ত ও জনবান্ধব করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ
সালমান মুক্তাদিরের চাঁদাবাজির অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনি জটিলতায় কক্সবাজারের উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত: প্রতিমন্ত্রী
পুলিশ কর্মকর্তাদের ‘আমাকে ছাড়া চলবে না’ মানসিকতা পরিহারের আহ্বান

Law News24.com News Archive

আর্কাইভ