সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ সদস্যরা

প্রথম পাতা » জাতীয় » সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ সদস্যরা
সোমবার, ১২ আগস্ট ২০২৪



সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ সদস্যরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সংঘর্ষ ও সরকার পতনের জেরে সপ্তাহখানেকের বেশি সময় ধরে কর্ম বিরতিতে থাকার পর আবারও সড়কে ফিরেছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। সোমবার সকালে তারা নিজেদের কাজে যোগ দিয়ে রাজধানীর মোড়ে মোড়ে দায়িত্বরত শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করেন। বেশিরভাগ শিক্ষার্থী ফিরে গেলেও এখনো কিছু কিছু জায়গায় ট্রাফিক পুলিশ সদস্যদের সহায়তা করছে অনেকে।

সরজমিনে রাজধানীর ফার্মগেট পুলিশ বক্স মোড়ে দেখা যায়, সেখানে রাস্তায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ করছেন বেশকিছু ট্রাফিক পুলিশ সদস্য। এর পাশেই তেজগাঁও কলেজের সামনের রাস্তার মোড়েও রয়েছে ট্রাফিক পুলিশ সদস্যরা। খামারবাড়ি মোড়েও দায়িত্ব পালন করছেন তারা। সেখান থেকে মিরপুরের দিকে যেতে সংসদ ভবনের পেছনের চন্দ্রিমা উদ্যানের মোড়েও নিজেদের দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশ সদস্যরা।

এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যেতে বিজয় স্মরণী মোড়েও এদিন সকাল থেকে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছেন। এছাড়াও কাওরান বাজার, বাংলা মোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, মানিক মিয়া এভিনিউ, আসাদ গেট, ধানমণ্ডি ২৭, সাইন্সল্যাব মোড়, আগারগাঁও ও কলেজগেটসহ রাজধানীর বেশিরভাগ জায়গায় ট্রাফিক পুলিশ তাদের দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে তেজগাঁও জোনের সহকারী কমিশনার স্নেহাশীষ দাশ বলেন, রমনা-তেজগাঁও এলাকা গুরুত্বপূর্ণ হওয়ার কারণে এখানে প্রায় সর্বত্র ট্রাফিক পুলিশ কাজে নেমে গেছে। বিশেষ করে তেজগাঁও এলাকার কথা বলতে পারি, এখানে ৮০ শতাংশ ফোর্স নেমেছে। আমাদের উপস্থিতির পর শিক্ষার্থীরা বাসায় ফিরে যাচ্ছে।

তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতির কারণে আমাদের ট্রাফিক পুলিশ সদস্যরা তাদের কাজে যোগ দিতে পারছিলেন না। এখন আবারও সকলে কাজে ফিরেছেন।

আশা করি মানুষ স্বস্তিতে চলাচল করতে পারবে।

বাংলাদেশ সময়: ১৭:০৯:৫৬   ২২৭ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


জলবায়ু অর্থায়ন সম্পর্কিত জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে

Law News24.com News Archive

আর্কাইভ