রিট খারিজ ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬০০ কোটি টাকা কর দিতে হবে

প্রথম পাতা » প্রধান সংবাদ » রিট খারিজ ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬০০ কোটি টাকা কর দিতে হবে
মঙ্গলবার, ৬ আগস্ট ২০২৪



শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা প্রায় ৬০০ কোটি টাকার কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে গ্রামীণ কল্যাণকে প্রায় ৬০০ কোটি টাকা কর সরকারকে পরিশোধ করতে হবে।

রোববার বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে জারি করা রুল খারিজ করে রায় দেন।

আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল­াহ আল মামুন। তিনি বলেন, এই রায়ের বিরুদ্ধে তারা আপিল আবেদন করবেন।

এর আগে ১১ মার্চ এ বিষয়ে দায়ের করা দুটি রিট আবেদন নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে আগামী তিন মাসের মধ্যে ওই রিট আবেদনের ওপর পূর্ণাঙ্গ শুনানি করে নিষ্পত্তি করতে বলা হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার তাহমিনা পলী। গ্রামীণ কল্যাণের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ফিদা এম কামাল ও সরদার জিন্নাত আলী।

বাংলাদেশ সময়: ৬:০১:০৪   ২২০ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
এনসিটিবি এক বছরেই দুর্নীতি ২,৭১১ কোটি টাকার
ডিপজলের নামে খালাতো ভাই টাইগারের মানহানি মামলা, তদন্তে ডিবি
এসডো’র গবেষণা প্রতি চারটি টুথপেস্টের তিনটিতেই মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ
দুদকের অভিযান জিয়ার ফ্ল্যাটে পাওয়া গেছে ৯৯ কোটি টাকার রসিদ
ফেরদৌস, শাওন, সোমা ইসলাম, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
পদ্মায় ফেরি থেকে পড়ে কচুরিপানা ধরে ৩০ কিলোমিটার ভেসে প্রাণে বাঁচলেন নারী
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে

Law News24.com News Archive

আর্কাইভ