শনিবার, ৩ আগস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ বিক্ষোভ, কাল থেকে লাগাতার অসহযোগ

প্রথম পাতা » জাতীয় » বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ বিক্ষোভ, কাল থেকে লাগাতার অসহযোগ
শনিবার, ৩ আগস্ট ২০২৪



আজ বিক্ষোভ, কাল থেকে লাগাতার অসহযোগ

আজ শনিবার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একইসঙ্গে রোববার থেকে ‘সর্বাত্মক অসহযোগ কর্মসূচি’ ঘোষণা করা হয়েছে। গতকাল এক ভিডিও বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এ কর্মসূচি ঘোষণা দেন। তিনি বলেন, সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হলো।

বাংলাদেশ সময়: ৩:২০:৩৪   ২৪০ বার পঠিত