ফেসবুক থেকে নেয়া ‘৮ জোড়া নিষ্পাপ চোখ ঘুমাতে দেয় না’ (ভিডিও)

প্রথম পাতা » প্রধান সংবাদ » ফেসবুক থেকে নেয়া ‘৮ জোড়া নিষ্পাপ চোখ ঘুমাতে দেয় না’ (ভিডিও)
শনিবার, ৩ আগস্ট ২০২৪



কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উত্তেজনা যেন থামছেই না। এখনো শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন নিহতদের বিচারের দাবিতে। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মাঠে নেমেছেন তারকারাও। তবে কোটা সংস্কারের আন্দোলন নিয়ে শুরু থেকেই সোশ্যাল মিডিয়ায় সরব জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এর আগে আবু সাঈদকে নিয়ে একটি পোস্ট করেছিলেন তিনি। এবার তিনি আরও একটি পোস্ট করে তুলে ধরেছেন কোটা সংস্কার আন্দোলনে নিহত শিশু আর শিক্ষার্থীদের কথা। ফেসবুকে কোটা আন্দোলনে নিহত ৮ শিশুর ছবি শেয়ার করে লিখেছেন, দম বন্ধ লাগছে। জুলাই মাস আগে থেকেই আমার জন্য একটি বিষণ্নতার মাস ছিল। কিন্তু ২০২৪-এর জুলাইয়ের শেষ ১৩ দিন যেন সবকিছু ছাড়িয়ে গেল। ৮ জোড়া নিষ্পাপ চোখ আমাকে ঘুমাতে দেয় না।

কোটা সংস্কারের আন্দোলন নিয়ে শুরু থেকেই সোশ্যাল মিডিয়ায় সরব জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন।

রেসিডেনসিয়াল মডেল কলেজের ফারহান ফাইয়াজের পড়ার টেবিলের ছবি দেখে চোখ ঝাপসা হয়ে ওঠে। ছেলেটা নিষাদের চেয়ে মাত্র কয়েক মাসের বড় ছিল! শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষের মৃত্যু মেনে নিতে পারছেন না এই অভিনেত্রী। তিনি গ্রেপ্তার আর মুগ্ধর প্রসঙ্গ টেনে বলেন, ফেসবুকে ঢুকলেই বাচ্চা বাচ্চা ছেলেদের টেনেহিঁচড়ে গ্রেপ্তারের দৃশ্য! আর সারাক্ষণ কানে বাজে একটা কণ্ঠ- এই পানি লাগবে কারোর, পানি পানি।

বাংলাদেশ সময়: ২:২৫:২৯   ৩৯৭ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


হাইকোর্টে রায়ে পুরনো ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তির পথ খুলল
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ