কোটা আন্দোলন ৪ শিশুর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট

প্রথম পাতা » প্রধান সংবাদ » কোটা আন্দোলন ৪ শিশুর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট
বৃহস্পতিবার, ১ আগস্ট ২০২৪



৪ শিশুর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় ৪ শিশুর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট করা হয়েছে।। বুধবার (৩১ জুলাই) তৃণমূল বিএনপির মহাসচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার এই রিট দায়ের করেন।

রিটে নিহত প্রত্যেক পরিবারের জন্য এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চে বৃহস্পতিবার (১ আগস্ট) রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

আইনজীবী গণমাধ্যমকে বলেন, কোটা আন্দোলনে অংশ না নিয়ে ঘরে থেকে কেন শিশুরা গুলিবিদ্ধ হয়ে মারা গেল? একইসঙ্গে জাতিসংঘের শিশু আইনের বাস্তবায়ন না থাকা নিয়েও প্রশ্ন তোলেন রিটকারী। রিটে যে চার শিশুর কথা উল্লেখ আছে তারা হলেন, নারায়ণগঞ্জের রিয়া গোপ, মিরপুরের সাফফাত, রায়েরবাগের আবুল আহাদ ও উত্তরার নাঈমা সুলতানা।

এদিকে আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটাবিরোধী আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানি আজ হচ্ছে না। জানা গেছে, বেঞ্চের জুনিয়র বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে ছুটি নেওয়ায় আজ শুনানি হবে না।

বাংলাদেশ সময়: ১০:৫২:৪১   ২২৭ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


হাইকোর্টে রায়ে পুরনো ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তির পথ খুলল
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ