রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ, আটক ২৪

প্রথম পাতা » জাতীয় » রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ, আটক ২৪
সোমবার, ২৯ জুলাই ২০২৪



রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ, আটক ২৪

রাজধানীর মিরপুর, ধানমন্ডি ও পল্টন এলাকা থেকে অন্তত ২৪ জনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি চলাকালে তাদের আটক করা হয়।

মিরপুর থানার ওসি মুন্সী সাব্বির আহমেদ জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর–১০ নম্বর গোলচত্বর এলাকায় বিক্ষোভের সময় ১০ জনকে আটক করা হয়।

এদিকে একই সময়ে পল্টন মোড়ে বিক্ষোভের সময় থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহ-সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুসাদ্দিক ও রাফিসহ চারজনকে আটক করে পুলিশ।

অপর ঘটনায় দুপুরে ধানমন্ডির স্টার কাবাবের সামনে জড়ো হয় বিক্ষোভকারীরা। সেখান থেকে পুলিশ ১০ জনকে আটক করে।

এ ছাড়া মিরপুরের ইসিবি চত্বর এলাকায় বিক্ষোভের চেষ্টার সময় কয়েকজনকে আটক করা হয়। তবে কতজনকে আটক করা হয়েছে তা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২৩:৫৮:৫১   ২৫০ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
সাইবার সুরক্ষা আইন সংশোধনে সরকারের উদ্যোগ
জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে নৈরাজ্য কমেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
জানুয়ারিতে সংবিধান সংশোধন বিল উত্থাপনের পরিকল্পনা
মিডিয়াকে টার্গেট করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীকে রাজনীতিমুক্ত ও জনবান্ধব করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ
সালমান মুক্তাদিরের চাঁদাবাজির অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনি জটিলতায় কক্সবাজারের উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত: প্রতিমন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ