দুজনকে মিথ্যা মামলায় ফাঁসানো আদালতের চিঠির বিরুদ্ধে হাইকোর্টে ৯ ডিবি সদস্য

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » দুজনকে মিথ্যা মামলায় ফাঁসানো আদালতের চিঠির বিরুদ্ধে হাইকোর্টে ৯ ডিবি সদস্য
শনিবার, ২৭ জুলাই ২০২৪



আদালতের চিঠির বিরুদ্ধে হাইকোর্টে ৯ ডিবি সদস্য

জাল নোট রাখার অভিযোগে দুজনকে মিথ্যা মামলায় ফাঁসানোয় গোয়েন্দা পুলিশের (ডিবি) ৯ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি দেন ঢাকার একটি আদালত। ওই চিঠির বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছেন ওই নয় পুলিশ কর্মকর্তা।

বৃহস্পতিবার বিচারপতি এসএম কুদ্দুছ জামান ও বিচারপতি একেএম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য ছিল। ডিবির ওই কর্মকর্তারা হলেন পরিদর্শক তপন কুমার ঢালী, উপপরিদর্শক দেওয়ান উজ্জল হোসেন, সহকারী উপপরিদর্শক জিয়াউর রহমান, সোহেল মাহমুদ, আবুল বাশার, মমিনুল হক ও নাজমুল হক প্রধান এবং কনস্টেবল নয়ন কুমার ও গোলাম সরোয়ার। যাদের মিথ্যা মামলায় ফাঁসানো হয় তারা হলেন ঢাকার একটি হোটেলের ব্যবস্থাপক হাসান মজুমদার এবং একই হোটেলের শেফ সোহেল রানা।

হাসান মজুমদার বলেন, বৃহস্পতিবার শুনানির জন্য ছিল। কিন্তু অন্য মামলায় শুনানির ফলে এ মামলাটি রোববারের তালিকায় আসবে।

২০১৬ সালের ৬ নভেম্বর রাজধানীর পল্টনে হোটেল বন্ধুতে অভিযান চালিয়ে সাদা পোশাকের গোয়েন্দারা হাসান ও সোহেলকে গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ৬:৪৩:৪৫   ৩০২ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


বিচারিক জটে স্থবির আদালত: চার দশকের আইনি লড়াইয়ের পর বিচার
বিচারপতি মো: রেজাউল হক হলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি
হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায়
সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর

Law News24.com News Archive

আর্কাইভ