কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষ বেওয়ারিশ হিসেবে দাফন ২১ লাশ

প্রথম পাতা » জাতীয় » কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষ বেওয়ারিশ হিসেবে দাফন ২১ লাশ
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪



কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিহত এক শিশুসহ ২১ জনের লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিহত এক শিশুসহ ২১ জনের লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। গত তিন দিনে ঢাকার তিনটি সরকারি হাসপাতালের মর্গ থেকে পুলিশ এই ২১ জনের লাশ আঞ্জুমান মুফিদুল ইসলামকে দিয়েছে। পরে সংস্থাটি লাশগুলো দাফনের ব্যবস্থা করে।

আঞ্জুমান মুফিদুল ইসলাম সূত্র জানায়, সংঘর্ষে নিহত এক শিশুসহ নয়জনের লাশ গত সোমবার ঢাকা মেডিকেল কলেজের মর্গে থেকে তাদের দেওয়া হয়। একই দিন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে থেকে দুটি লাশ পায় তারা। গত মঙ্গলবার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) থেকে একটি লাশ তাদের কাছে পাঠানো হয়। গতকাল বুধবার ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে নয়টি লাশ বেওয়ারিশ হিসেবে দেওয়া হয়েছে। এই ২১টি বেওয়ারিশ লাশ সিটি করপোরেশন নির্ধারিত স্থান মোহাম্মদপুরের রায়েরবাগ এলাকায় দাফন করা হয়েছে।

আঞ্জুমান মুফিদুল ইসলামের দাফন সেবাকর্মকর্তা কামরুল আহমেদ বলেন, তিন দিনে পুলিশের কাছ থেকে বেওয়ারিশ হিসেবে ২১ জনের লাশ পাওয়ার কথা নিশ্চিত করেছেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দিতে রাজি হননি।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে লাশ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ছয়জনের লাশ সোমবার মর্গে আনা হয়। তাঁদের কারও শরীরে গুলির চিহ্ন রয়েছে। আবার কারও শরীরে ছিল মারাত্মক জখমের চিহ্ন।

বাংলাদেশ সময়: ১১:০০:২১   ২০১ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


কৃষক কার্ডের মাধ্যমে ১০ ধরনের সেবা পাবেন ২ কোটি ৪০ লাখ কৃষক
পাচারকৃত অর্থ ফেরাতে ও অপরাধীদের শাস্তির সুপারিশ সংসদীয় কমিটির
ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
সাইবার সুরক্ষা আইন সংশোধনে সরকারের উদ্যোগ
জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে নৈরাজ্য কমেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
জানুয়ারিতে সংবিধান সংশোধন বিল উত্থাপনের পরিকল্পনা
মিডিয়াকে টার্গেট করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীকে রাজনীতিমুক্ত ও জনবান্ধব করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ

Law News24.com News Archive

আর্কাইভ