সহিংসতায় ৬ জন নিহত, সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

প্রথম পাতা » জাতীয় » সহিংসতায় ৬ জন নিহত, সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ
বুধবার, ১৭ জুলাই ২০২৪



সহিংসতায় ৬ জন নিহত, সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষে অন্তত ৬ জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ঢাকায় ২ জন, রংপুরে একজন এবং চট্টগ্রামে ৩ জন।

এদিকে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দেশজুড়ে মাধ্যমিক স্কুল, কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

সেই সঙ্গে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগ করে নিরাপদ আবাসস্থলে অবস্থানেরও নির্দেশনা দেয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখন হল ত্যাগ করবেন তা বুধবার (১৭ জুলাই) ১১টায় সি‌ন্ডি‌কেট সভায় সিদ্ধান্ত হ‌বে।

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টা থেকে রাজধানীর ১৫-২০টি স্থানে একযোগে সড়ক অবরোধ শুরু করেন বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবরোধে গোটা রাজধানী অচল হয়ে পড়ে। পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বগুড়াসহ দেশের প্রায় সর্বত্র শিক্ষার্থীরা সড়কে নেমে আসেন।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের দিনভর সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে ৬ জন নিহত হয়েছেন। রাজধানীতে সংঘর্ষে দেড় শতাধিক আহত এবং দুই জন নিহতের খবর পাওয়া গেছে।

কোটা সংস্কার আন্দোলনের কারণে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এইচএসসি ও সমমানের বৃহস্পতিবারের (১৮ জুলাই) পরীক্ষা স্থগিত করে। পাশাপাশি দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়।

এরপর নিরাপত্তা ইস্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ বন্ধ ঘোষণা করা হয়। পৃথক এক বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় জানায়, বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও প্রতিষ্ঠানসমূহ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এরপর দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়। মঙ্গলবার (১৬ জুলাই) রাতে ইউজিসির সচিব ফেরদৌস জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই বিজ্ঞপ্তি দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজসহ সব কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ১:৫১:৩৮   ১৬৩ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


জনপ্রশাসনে শুদ্ধি অভিযান
ডিজিএফআই-এর নতুন মহাপরিচালক কায়ছার রশীদ চৌধুরী
লিটু নামের সেই ছেলেটি এখন আইনমন্ত্রী
১০ মার্চ ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আরও ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাইকোর্টের ২ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি
কর্মকর্তা-কর্মচারীদের যেসব নির্দেশনা আইন মন্ত্রণালয়ের
সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেয়া হলে সেটা চাঁদা নয়: সড়ক পরিবহন মন্ত্রী
ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন
প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Law News24.com News Archive

আর্কাইভ