দেশের বিভিন্ন এলাকায় মোবাইল ইন্টারনেটে ফেসবুকে প্রবেশ করা যাচ্ছে না

প্রথম পাতা » প্রধান সংবাদ » দেশের বিভিন্ন এলাকায় মোবাইল ইন্টারনেটে ফেসবুকে প্রবেশ করা যাচ্ছে না
বুধবার, ১৭ জুলাই ২০২৪



দেশে বিভিন্ন এলাকায় মোবাইল ইন্টারনেট ব্যবহার করে ফেসবুক ব্যবহার করতে সমস্যা হচ্ছে।

দেশের বিভিন্ন এলাকায় মোবাইল ইন্টারনেট ব্যবহার করে ফেসবুক ব্যবহার করতে সমস্যা হচ্ছে। এ ছাড়া দেশের বিভিন্ন সরকারি বেসরকারি–বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছে না।

মঙ্গলবার রাত ১০টা থেকে মোবাইল ইন্টারনেট ব্যবহার করে ফেসবুক ব্যবহার করতে সমস্যার কথা জানিয়েছেন একাধিক ব্যবহারকারী। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করে ফেসবুক ব্যবহার করা যাচ্ছে।

এ ছাড়া বিভিন্ন টেস্টিং সাইট থেকে পরীক্ষা করেও দেখা গেছে, দেশের বিভিন্ন মোবাইল অপারেটরদের ডেটা ব্যবহার করে ফেসবুকে ঢোকা যাচ্ছে না। সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেসবুক বন্ধ করার জন্য আইআইজি বা অপারেটরের দ্বারস্থ হতে হয় না। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলে এটা করতে পারে।

এদিকে দেশের সরকারি–বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফোর–জি নেটওয়ার্ক বন্ধ করার নির্দেশনা পেয়েছে অপারেটরগুলো। মঙ্গলবার সন্ধ্যায় তাদের মৌখিকভাবে এ নির্দেশনা দেওয়া হয় বলে জানা গেছে। তবে তা কার্যকর করতে কিছুটা সময় লেগেছে। তাই বিশ্ববিদ্যালয়গুলোসহ আশপাশ এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছে না।

১৪ জুলাই মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় ফোর–জি নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছিল। এতে ওই এলাকায় মোবাইলে ইন্টারনেট সেবা পাওয়া যায়নি। পরদিন ১৫ জুলাই সকাল ৭টা পর্যন্ত ফোর–জি নেটওয়ার্ক বন্ধ ছিল।

বাংলাদেশ সময়: ১:৫৫:১৫   ৪০২ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


মুকসুদপুর থানায় আগুন দিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী নগরকান্দায় গ্রেপ্তার
কাল দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা
নারায়ণগঞ্জে বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় আসামি সাবেক ছাত্রদল নেতা!
নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা
অনুমতি ছাড়া কর্মস্থল ছাড়তে পারবেন না অধস্তন আদালতের বিচারকরা
টিটন হত্যা রিমান্ড শেষে কারাগারে অভিনেতা তমাল ও সাবেক সচিব মিজানুর
নোয়াখালীতে জামায়াত-শিবিরের ৬ কর্মীর জামিন নামঞ্জুর, সড়ক অবরোধ
‘যুদ্ধের দায় এড়াতেই ডার্টি বম্বের গল্প’—যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর

Law News24.com News Archive

আর্কাইভ