আজ কোটাবিরোধী আন্দোলন করেছে বান্দরবানে।

প্রথম পাতা » জাতীয় » আজ কোটাবিরোধী আন্দোলন করেছে বান্দরবানে।
মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪



---

মোহাম্মদ নাসির উদ্দীন তিজো,বান্দরবান প্রতিনিধি

চলমান কোটাবিরোধী আন্দোলন বান্দরবানেও ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ৩টায় জেলা শহরের বিভিন্ন সড়কে মিছিলের পর বঙ্গবন্ধু মুক্তমঞ্চ প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নেন।


এসময় শিক্ষার্থীদের বাধা দিতে মাঠে নামে বান্দরবান জেলা ছাত্রলীগ। পরে বান্দরবান জেলা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি পুলু মারমা বলেন, সারাদেশে স্বাধীনতার বিপক্ষের একটি চক্র কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে পরিস্থিতি সৃষ্টি করেছে, তাতে যাতে কেউ সুবিধা নিতে না পারে সে জন্য একটি কর্মসূচি আগে থেকে নেওয়া ছিল।


এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থী বলেন, আমরা কোনো প্রকার রাজনৈতিক দলের পক্ষে কিংবা বিপক্ষে অবস্থান করছি না। গতকাল ঢাকার নিরস্ত্র অবস্থায় আমাদের সহপাঠীরা অবস্থান করছিল। এ সময় তাদের ওপর যে বর্বরোচিত হামলা হয়েছে তাতে কোটা আন্দোলনকারীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও হামলায় রক্তাক্ত হয়েছে। এজন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ২৩:২৬:২৩   ২৯৬ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সাইবার সুরক্ষা আইন সংশোধনে সরকারের উদ্যোগ
জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে নৈরাজ্য কমেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
জানুয়ারিতে সংবিধান সংশোধন বিল উত্থাপনের পরিকল্পনা
মিডিয়াকে টার্গেট করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীকে রাজনীতিমুক্ত ও জনবান্ধব করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ
সালমান মুক্তাদিরের চাঁদাবাজির অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনি জটিলতায় কক্সবাজারের উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত: প্রতিমন্ত্রী
পুলিশ কর্মকর্তাদের ‘আমাকে ছাড়া চলবে না’ মানসিকতা পরিহারের আহ্বান

Law News24.com News Archive

আর্কাইভ