ঢাকায় শুটিংয়ে পাওলি দাম

প্রথম পাতা » বিনোদন » ঢাকায় শুটিংয়ে পাওলি দাম
মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪



কলকাতার আলোচিত অভিনেত্রী পাওলি দাম।

প্রথমবার ২০০৫ সালে বাংলাদেশের ‘রিভেঞ্জ’ সিনেমায় কাজ করেছিলেন কলকাতার আলোচিত অভিনেত্রী পাওলি দাম। এরপর দীর্ঘ বিরতির পর ২০১৭ সালে মুক্তি পায় তার দ্বিতীয় ছবি ‘সত্তা’। সেই ছবিতে তার নায়ক ছিলেন শাকিব খান। ছবিটির জন্য বেশ প্রশংসিত হন পাওলি। এবার বাংলাদেশের নতুন আরও একটি সিনেমার কাজ শুরু করেছেন পাওলি। ছবির নাম ‘নীল জোছনা’। নির্মাণ করছেন ফাখরুল আরেফীন খান। এই ছবিতে পাওলি অভিনয় করছেন পার্থ বড়ুয়া, এফ এস নাঈম, ইন্তেখাব দিনার ও মেহের আফরোজ শাওনের সঙ্গে। বর্তমানে ছবিটির শুটিং করছেন পাওলি। এর আগে তিনি শেষবার ঢাকায় আসেন কোভিডের আগে, দুই বাংলার একটা পুরস্কার অনুষ্ঠানের আয়োজনে।

এদিকে গত তিন বছরে পাওলির হিন্দি ছবির ব্যস্ততা বেড়েছে। ওটিটিতেও হিন্দি কাজ বেশি করেছেন। ‘নীল জোছনা’ ছবির কাজ প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, এটি প্যারাসাইকোলজি সিনেমা। এর গল্পটা আমাকে খুব টেনেছে। এ কারণেই ছবিটি করছি। এরকম ছবি দুই বাংলাতেই খুব কম হয়।

দীর্ঘ বিরতির পর এদেশের ছবিতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে পাওলি বলেন, খুব ভালো লাগছে। এদিকে দীর্ঘ বিরতির পর ঢাকায় কাজ করার অভিজ্ঞতাটাও দারুণ বলে জানান পাওলি। বলেন, খুব ভালো অভিজ্ঞতা হচ্ছে। এদেশের খুব ভালো কিছু শিল্পীর সঙ্গে কাজ হচ্ছে। আমার মনে হয় দুই বাংলার একসঙ্গে আরও বেশি কাজ হওয়া উচিত। তাহলে আরও বৈচিত্র্যপূর্ণ কাজ হবে।

বাংলাদেশ সময়: ১:৪৮:১৫   ২৯৬ বার পঠিত  




বিনোদন’র আরও খবর


আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বাড়ালেন তানজিন তিশা
সালমান মুক্তাদিরের শাস্তির দাবি সাংবাদিক সাহেদ আলমের
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৫
লাইভে এসে বউয়ের শাড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা, গ্রেফতার প্রিন্স মামুন
ডিপজলের নামে খালাতো ভাই টাইগারের মানহানি মামলা, তদন্তে ডিবি
ফেরদৌস, শাওন, সোমা ইসলাম, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
যৌতুক দাবি ও স্ত্রীকে নির্যাতনের মামলায় কারাগারে টিকটকার প্রিন্স মামুন
প্রতারণার মামলায়ও তৌহিদ আফ্রিদির জামিন, ‘মুক্তিতে বাধা নেই’
প্রতারণার মামলায় আত্মসমর্পণ করে নায়িকা ববির জামিন
প্রতারণা মামলায় অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ

Law News24.com News Archive

আর্কাইভ