দেশে জঙ্গিবাদ এখন পুরোপুরি নিয়ন্ত্রণে: এসবি প্রধান

প্রথম পাতা » জাতীয় » দেশে জঙ্গিবাদ এখন পুরোপুরি নিয়ন্ত্রণে: এসবি প্রধান
মঙ্গলবার, ২ জুলাই ২০২৪



দেশে জঙ্গিবাদ এখন পুরোপুরি নিয়ন্ত্রণে: এসবি প্রধান

দেশে জঙ্গিবাদ এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে বলে মন্তব্য করেছেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম। সোমবার গুলশানে দীপ্ত শপথ ভাস্কর্যে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহতদের স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মনিরুল ইসলাম বলেন, ২০১৬ সালে হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার পর জঙ্গি দমনে পুলিশের কি ভূমিকা ছিল- এ প্রশ্নে তিনি বলেন, আজ থেকে ৮ বছর আগে গুলশানের হলি আর্টিজান বেকারিতে নারকীয় জঙ্গি হামলা হয়েছিল। এ দিন দুই পুলিশ সদস্যসহ বিভিন্ন দেশের নাগরিকরা নিহত হয়েছিলেন। এটি শুধু বাংলাদেশে নয়, বিশ্বেও আলোচিত ঘটনা হিসেবে বিবেচিত হয়। তারা মনে করে, এই জঙ্গি হামলার পর বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে পারবে না। আরও জঙ্গি হামলা দিয়ে বাংলাদেশ আফগানিস্তানে পরিণত করা হবে বলে অনেকে মনে করেছিল।

তিনি বলেন, এরপর আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযানে নামি। গোয়েন্দা তথ্যের ওপর অভিযানের পাশাপাশি সচেতনতাসহ জঙ্গিদের বিরুদ্ধে নানা কৌশল গ্রহণ করি। হলি আর্টিজানের পরপরই শোলাকিয়াতে একটি হামলা হয়। এরপর থেকে জঙ্গিরা ছোট কিংবা বড় কোনো হামলা করতে পারেনি। জঙ্গিরা সংগঠিত হওয়ার চেষ্টা করলে আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করে তাদের বিরুদ্ধে আগেই অভিযান পরিচালনা করি। ফলে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল এবং এখনও আছে।

তিনি আরও বলেন, জঙ্গিরা একটি ভুল মতাদর্শ নিয়ে কাজ করে। ফলে এটি দমন করা অনেক লম্বা সময় প্রয়োজন এবং জটিল প্রসেস। এই মতাদর্শ এখনও রয়েছে। তাই তারা অনলাইন ও বিচ্ছিন্নভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করে। জঙ্গিবাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা তথ্য, গবেষণা ও ক্ষেত্র বিশেষে অভিযান পরিচালনা করছে।

বাংলাদেশ সময়: ০:১৯:১৩   ২৮২ বার পঠিত   #  #  #




জাতীয়’র আরও খবর


জলবায়ু অর্থায়ন সম্পর্কিত জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে

Law News24.com News Archive

আর্কাইভ