ঈশা খাঁ ইউনিভার্সিটিতে লিগ্যাল এইড নিয়ে বিতর্ক প্রতিযোগিতা

প্রথম পাতা » শিক্ষা » ঈশা খাঁ ইউনিভার্সিটিতে লিগ্যাল এইড নিয়ে বিতর্ক প্রতিযোগিতা
সোমবার, ১ জুলাই ২০২৪



---ওয়াজেদ নবী, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:  জেলা লিগ্যাল এইড অফিস, কিশোরগঞ্জ এর আয়োজনে ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, কিশোরগঞ্জ এ আইন বিষয়ক একটি বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বোরবার (৩০ জুন) বেলা ২.৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন ভবনের নিচতলার হল রুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাবের সদস্য ও আইন বিভাগের শিক্ষার্থীদের থেকে দুটো টিম এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। বিতর্কের বিষয়: জেলা লিগ্যাল এইড কমিটি ও আইনের ছাত্রদের যৌথ উদ্যোগই কেবলমাত্র আইনগত সহায়তার কার্যক্রমকে এ পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর নিকট সফলভাবে পৌঁছে দিতে পারে।

প্রতিযোগিতায় প্রস্তাবের পক্ষে অংশগ্রহণ করে খন্দকার তুলি, মারুফ মিয়া ও ঐশী আহমেদ চৈতি এবং বিপক্ষে অংশ গ্রহণ করে তারিন আহমেদ শৈতী, ইসরাত জাহান রিয়া ও তানজিনা আক্তার। বিতর্কে বিচারকদের বিচার বিশ্লেষণে প্রস্তাবের বিপক্ষ দল জয় লাভ করেছে। বিজয়ী দল থেকে বিতর্কের শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন ইসরাত জাহান রিয়া।

উক্ত বিতর্কে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন- জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল -১ বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ হাবিবুল্লাহ, মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট আল মামুন, জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ নাসিমা তালুকদার মুনমুন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- আইন বিভাগের চেয়ারম্যান ব্যারিস্টার রিয়াদ আহমেদ তুষার, সহকারী অধ্যাপক মনজুরুল ইসলাম, সহকারী অধ্যাপক আয়েশা আক্তার লাকী, প্রভাষক রমা দাস, প্রভাষক আইরিন আশা, প্রভাষক রাশেদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে আইন ও আইনগত সহায়তা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন জেলা লিগ্যাল এইড অফিসার নাসিমা তালুকদার মুনমুন। বিতর্ক পরিচালনা করেন গ্রন্থাগার বিজ্ঞান বিভাগের প্রভাষক ও ডিবেটিং ক্লাবের মেন্টর আনিসুজ্জামান সৌরভ। অনুষ্ঠানের সভাপতি সাবেক জেলা ও দায়রা জজ আইন অনুষদের ডিন মো. রফিকুল আলমের সমাপনী বক্তব্যের পর বিজয়ী ও রানার্সআপ টিমের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

বাংলাদেশ সময়: ১১:৩২:০৫   ১২০৬ বার পঠিত  




শিক্ষা’র আরও খবর


চুয়াডাঙ্গায় বিদ্যালয়ের দেয়ালে স্লোগান লেখা: ৫ শিক্ষার্থীকে শনাক্ত
কুমিল্লায় সাদাপোশাকে পুলিশের তল্লাশি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে হট্টগোল
মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ: আবেদনের নিয়মাবলি
কিউএসের এশিয়া র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ফার্স্ট’, জাতীয় বিশ্ববিদ্যালয় ‘লাস্ট’
পেনশনের টাকায় শিশুদের জন্য শিক্ষক গড়ে তুললেন ‘প্রকৃতির পাঠশালা’
বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষা পেছানোর সম্ভাবনা
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের আদেশ হাইকোর্টে স্থগিত
আইনজীবী ছিদ্দিক উল্লাহর রায় জালিয়াতি তদন্তে কমিটি গঠন আপিল বিভাগের
এইচএসসিতে ১৩০০ নম্বরের মধ্যে ১২২২ পেয়ে কৃতিত্ব তামযীদের
১৫ বছর পর পড়াশোনায় ফিরেই এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি

Law News24.com News Archive

আর্কাইভ