২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করে ১ হাজার ৩০০ নম্বরের মধ্যে ১ হাজার ২২২ নম্বর পেয়েছেন তামযীদ তাহসিন। তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তামযীদ গাইবান্ধার রেজাউল করিম ও শামছুন্নাহার বেগম দম্পতির ছেলে এবং বাবার কর্মসূত্রে চুয়েট ক্যাম্পাসেই বসবাস করেন।
পরীক্ষায় উত্তর লেখার ক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করেছি। যে প্রশ্নগুলোর উত্তর ভালো পারি, সেগুলোই আগে লিখেছি। পরে অপেক্ষাকৃত কঠিনগুলোর উত্তর দিতাম।
পড়াশোনার কোনো ধরাবাঁধা নিয়ম না থাকলেও নিজের পছন্দের বিষয়গুলো পড়ার প্রতি তার বিশেষ আগ্রহ ছিল। রসায়ন তার প্রিয় বিষয় এবং ভবিষ্যতে প্রকৌশল বিদ্যায় পড়ার ইচ্ছা রয়েছে তার। চুয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রুনু মজুমদার জানান, প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তামযীদ শিক্ষা বোর্ডে প্রথম হয়েছেন। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, মেধাভিত্তিক কোনো তালিকা তৈরি করা হয়নি, তাই আনুষ্ঠানিকভাবে প্রথম হওয়ার বিষয়টি নিশ্চিত নয়।
বাংলাদেশ সময়: ১৯:৩১:২৪ ১৮ বার পঠিত #এইচএসসি #চট্টগ্রাম শিক্ষা বোর্ড #তামযীদ তাহসিন #ফলাফল #শিক্ষা