১৯ জেলা জজকে বদলি

প্রথম পাতা » জাতীয় » ১৯ জেলা জজকে বদলি
শনিবার, ২৯ জুন ২০২৪



১৯ জেলা জজকে বদলি করেছে আইন মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে ১৯ জেলা জজকে বদলি করেছে আইন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৭ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

শনিবার (২৯ জুন) আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিশিয়াল সার্ভিসের বর্ণিত সদস্যদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বর্ণিত পদে নিয়োগ বা বদলি করা হলো। এসব বিচারককে পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা/প্তর প্রধানের মনোনীত কর্মকর্তা বা জেলা ও দায়রা জজের নিকট আগামী ২ জুলাই দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলি করা কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বদলি হওয়াদের মধ্যে- জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব শেখ আবু তাহেরকে বরিশালের জেলা জজ, নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মাহবুবুর রহমান সরকারকে নরসিংদীর জেলা জজ, পটুয়াখালীর জেলা জজ এম এম এরশাদুল আলমকে নারায়ণগঞ্জের জেলা জজ, আইন কমিশনের সচিব আতোয়ার রহমানকে গোপালগঞ্জের জেলা জজ, গোপালগঞ্জের জেলা জজ মো. কামরুল হাসানকে পটুয়াখালীর জেলা জজ, মৌলভীবাজারের জেলা জজ আল মাহমুদ ফায়জুল কবিরকে গাইবান্ধার জেলা জজ, টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মাহাবুবুর রহমানকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬, ঢাকার বিচারক, নরসিংদীর জেলা জজ মোসতাক আহমেদকে কুমিল্লার জেলা জজ, গাইবান্ধার জেলা জজ মো. আবুল মনসুর মিঞাকে ঠাকুরগাঁওয়ের জেলা জজ পদে বদলি করা হয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ (কক্সবাজার) এর বিচারক মোহাম্মদ মোসলেহ উদ্দিনকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ (হবিগঞ্জ), সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল সিলেটের বিচারক মুহাম্মদ নুরুল আমীন বিপ্লবকে কিশোরগঞ্জের জেলা জজ, কুষ্টিয়ার বিশেষ জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলামকে বাগেরহাটের জেলা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ (কুমিল্লা) এর বিচারক মো.জাহিদুল কবিরকে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল খুলনার বিচারক, সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল খুলনার বিচারক রোজিনা আক্তারকে বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, বিশেষ জজ আদালত-৪ ঢাকার বিচারক সৈয়দ আরাফাত হোসেনকে মৌলভীবাজারের জেলা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ (কুমিল্লা) এর বিচারক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ ঢাকার সদস্য, ৩য় শ্রম আদালত ঢাকার বিচারক শেখ মেরিনা সুলতানাকে বিশেষ জজ আদালত কুষ্টিয়ার বিচারক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রাঙামাটির বিচারক এ ই এম ইসমাইল হোসেনকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ (ব্রাহ্মণবাড়িয়া) এর বিচারক মো. রবিউল আলমকে বিশেষ জজ আদালত-৪ ঢাকার বিচারক পদে বদলি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৩৭:৫৬   ৪০৩ বার পঠিত   #  #  #




জাতীয়’র আরও খবর


সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, নিরাপত্তা ও আধুনিকায়ন নিয়ে আলোচনা
কেবিন ক্রুদের ওভারসিজ অ্যালাওয়েন্সে হুন্ডির অভিযোগ, তদন্তে বিমান কর্তৃপক্ষ
আওয়ামী লীগের শাসনামলের গুম-খুন ট্রাইব্যুনালে তিন মামলার রায় চলতি বছরেই হতে পারে
রোববার বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন
পদত্যাগের পর সাবেক রাষ্ট্রপতি যে অবসরভাতা ও সরকারি সুবিধা পাবেন
লিগ্যাল এইডের এডিআরের মাধ্যমে ২ লাখ ১১৪৪১ মামলার নিষ্পত্তি

Law News24.com News Archive

আর্কাইভ