শেখ হাসিনা ও তারিক সিদ্দিকসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি

প্রথম পাতা » জাতীয় » শেখ হাসিনা ও তারিক সিদ্দিকসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি
রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫



শেখ হাসিনা ও তারিক সিদ্দিকসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি

গুম ও নির্যাতনের আরেক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) বেলা ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই শুনানি অনুষ্ঠিত হয় প্রসিকিউশনের মাধ্যমে।

১৩ আসামির মধ্যে ডিজিএফআইয়ের সাবেক তিনজন পরিচালক—মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী—এখন সেনা হেফাজতে রয়েছেন। তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়া, এই মামলার আসামিদের মধ্যে ডিজিএফআইয়ের সাবেক পাঁচজন মহাপরিচালকও রয়েছে। 1037619

অন্যদিকে, ট্রাইব্যুনাল-২ এ গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ চলছে। এর আগে সাক্ষ্য দিয়েছেন আহত জুলাই যোদ্ধা মো. রইসুল এবং ট্রাইব্যুনালের বিশেষ তদন্তকর্মকর্তা তানভীর হাসান জোহা।

এদিকে, জুলাই হত্যাকাণ্ডের মামলায় হাসানুল হক ইনু ও সালমান এফ রহমানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১৮:১৮   ১৬৩ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সম্ভাবনার বায়ুবিদ্যুতে ধীরগতি
সাবেক রাষ্ট্রদূত ও রাজনীতিবিদ আব্দুল মুত্তাকিম চৌধুরী মারা গেছেন
সরকারি চাকরিজীবীদের ৪২ ধরনের ভাতা করমুক্ত
আইএমএফের সঙ্গে নতুন ঋণচুক্তি ডিসেম্বরে
৪৯তম বিসিএসে ৬৫১ জনের নিয়োগ ও যোগদানের সময়সূচি ঘোষণা
সৌদি আরবে হুতিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ
এলপিজির সরবরাহ সংকট ও বাড়তি দাম নিয়ে ভোগান্তিতে গ্রাহক
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমনের নিয়োগ
চুয়াডাঙ্গায় ঝড়ে লন্ডভন্ড কয়েকটি গ্রাম, সাময়িক বন্ধ রেল যোগাযোগ
ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের ৯৪ শতাংশ পদ ফাঁকা

Law News24.com News Archive

আর্কাইভ