মামলার লাখো নথি বিনষ্ট করবে সুপ্রিমকোর্ট প্রশাসন

প্রথম পাতা » প্রধান সংবাদ » মামলার লাখো নথি বিনষ্ট করবে সুপ্রিমকোর্ট প্রশাসন
শুক্রবার, ২১ জুন ২০২৪



মামলার লাখো নথি বিনষ্ট করবে সুপ্রিমকোর্ট প্রশাসন

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিভিন্ন শাখায় সংরক্ষিত বিভিন্ন পুরাতন মামলার লাখো নথি বিনষ্ট করার ঘোষণা দেওয়া হয়েছে। এতে কারো আপত্তি থাকলে ১৪ দিনের মধ্যে যোগাযোগ করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (দেওয়ানী-২) সাঈদ-উল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের ফৌজদারি রেকর্ড শাখায় সংরক্ষিত তিন বছরের অধিক পুরাতন এবং উইডিংকৃত ফৌজদারি এক লাখ ৫৪ হাজার ১০০টি মামলার পার্ট-২ নথি। কোর্ট কিপিং শাখার তত্ত্বাবধানে অ্যানেক্স ভবনের আন্ডার গ্রাউন্ডে স্টোর কক্ষে সংরক্ষিত হাইকোর্ট বিভাগের পুরাতন কজলিস্ট, রিট রেকর্ড শাখায় সংরক্ষিত তিন বছরের অধিক পুরাতন নিষ্পত্তিকৃত ও উইডিংকৃত রিট পিটিশন মামলার মোট ১৩ হাজার পার্ট-২ নথি, সিভিল রেকর্ড (মূল ভবন) শাখায় সংরক্ষিত তিন বছরের অধিক পুরাতন নিষ্পত্তিকৃত ও উইডিংকৃত রিট পিটিশন মামলার (১৯৯৭ সাল থেকে ২০০০ সালের আংশিক) মোট ২০ হাজার ৫৭০টি পার্ট-২ নথি এবং এসসিএ শাখার সংরক্ষিত পাঁচ বছরের অধিক পুরাতন নিষ্পত্তিকৃত (২০১৭ সাল থেকে ২০২২ সালের আংশিক) মোট ২০ হাজার ফাইল বিনষ্ট করা হবে।

এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এবং নোটিশ বোর্ডের তালিকায় উল্লিখিত এসব মামলার নথির বিষয়ে কারো কোনো আপত্তি থাকলে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ১৪ দিনের মধ্যে সংশ্লিষ্ট শাখায় যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।

বাংলাদেশ সময়: ১৮:৫৫:১০   ৩১১ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


পুলিশ কর্মকর্তাদের ‘আমাকে ছাড়া চলবে না’ মানসিকতা পরিহারের আহ্বান
হোয়াইট হাউসে রক্তক্ষয়ী হামলার ছক নস্যাৎ, গ্রেপ্তার ৮
আইনশৃঙ্খলা পরিস্থিতি: সংঘাত ও অপরাধ দমনে করণীয়
ওসমান হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার নতুন তারিখ আজ
ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ইন্দোনেশিয়ার হালাল শিল্পের উৎপাদন খাতে ৬১.৬ বিলিয়ন ডলার অবদান
এআই প্রযুক্তির অপব্যবহারে ১০০ কোটি মানুষের মৃত্যুর ঝুঁকি: বিল গেটস
চীনা প্রেসিডেন্টের বিমানের গতি নিয়ে বিস্ময় প্রকাশ করলেন ট্রাম্প
আসামে মুসলিম বিবাহ নিবন্ধনে বড় পরিবর্তন: কাজীদের পরিবর্তে দায়িত্ব পেলেন সরকারি রেজিস্ট্রার
২ দিনে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪,৬৫৬ মামলা

Law News24.com News Archive

আর্কাইভ