সৌদি সরকারের সতর্কতা অনুমতি ছাড়া পবিত্র হজ পালন করলে ১৫ লাখ টাকা জরিমানা

প্রথম পাতা » আন্তর্জাতিক » সৌদি সরকারের সতর্কতা অনুমতি ছাড়া পবিত্র হজ পালন করলে ১৫ লাখ টাকা জরিমানা
মঙ্গলবার, ৪ জুন ২০২৪



পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় অনুমতি ছাড়া এ বছর পবিত্র হজ পালন না করার বিষয়ে সতর্ক করে দিয়েছে সৌদি আরবের সরকার।

পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় অনুমতি ছাড়া এ বছর পবিত্র হজ পালন না করার বিষয়ে সতর্ক করে দিয়েছে সৌদি আরবের সরকার।

হজ পালন প্রক্রিয়ার সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে এবং এ-সংক্রান্ত আইনকানুন ভাঙার সম্ভাব্য ঘটনা এড়াতে এখন থেকে কঠোর সাজার ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি আরবের ‘জেনারেল ডাইরেক্টরেট অব পাসপোর্ট’-এর সঙ্গে সহযোগিতার ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হজ-সংক্রান্ত আইনকানুন লঙ্ঘনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ওই সাজা কার্যকর করবে।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, প্রয়োজনীয় অনুমতি ছাড়া পবিত্র হজ পালন বৈধ নয় এবং এমন কাজ করলে একজন ব্যক্তিকে ৫০ হাজার রিয়াল (প্রতি রিয়াল ৩০ টাকা হিসাবে ১৫ লাখ টাকা) জরিমানা গুনতে হবে।

এ ছাড়া প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কেউ হজযাত্রীদের পরিবহন করলে, তাঁকেও ১৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয় বলেছে, এমন বিধিভঙ্গের সঙ্গে কোনো বিদেশি জড়িত থাকলে, তাঁকে ছয় মাসের কারাদণ্ড এবং এরপর সৌদি আরব থেকে বের করে দেওয়া হবে। পরের ১০ বছর ওই ব্যক্তি পুনরায় সৌদি আরবে ঢুকতে পারবেন না।

বাংলাদেশ সময়: ১২:২৮:৫২   ২৮৫ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ