শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

আফগানিস্তানে গুদামে বিস্ফোরণ: নিহত ৭ শিক্ষার্থী, আহত ৯৯

প্রথম পাতা » আন্তর্জাতিক » আফগানিস্তানে গুদামে বিস্ফোরণ: নিহত ৭ শিক্ষার্থী, আহত ৯৯
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬



আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের আসাদাবাদ জেলার আন্দরসির এলাকায় একটি স্কুলের পাশে অবস্থিত একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার ঘটা এই দুর্ঘটনায় অন্তত সাত শিক্ষার্থী নিহত এবং আরও ৯৯ জন আহত হয়েছে।

আফগান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি এক বিবৃতিতে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, স্কুলটির কাছে খননকাজে নিয়োজিত কয়েকটি প্রতিষ্ঠানের বিস্ফোরক সংরক্ষণের একটি গুদাম থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়েছে।

পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশে বেশ কয়েকটি খনন প্রকল্প রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে এবং তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:১৩:২৪   ৩০ বার পঠিত   #  #  #  #  #