হেরোইন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন

প্রথম পাতা » আদালত সংবাদ » হেরোইন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন
রবিবার, ১৯ মে ২০২৪



---

সাত বছর আগে রাজধানীর তেজগাঁও থানাধীন নাখালপারা এলাকায় ৮৫ গ্রাম হেরোইন উদ্ধার মামলায় আসামি মেহেদী হাসান ওরফে রাজুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

রোববার (১৯ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

সংশ্লিষ্ট আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মো. বেলায়েত হোসেন ঢালী এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি নাখালপাড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত বাইক পেট্রোল-৬২ চলাকালীন পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন দ্রুত পলায়নের চেষ্টা করেন। এরপর তাকে আটক করে তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে তিনশ বিয়াল্লিশ পুড়িয়া হেরোইন যার ওজন ৮৫ গ্রাম উদ্ধার করা হয়।

এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক মো. রেজাউল করিম বাদী হয়ে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। এরপর তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। একই বছরের ১৬ জুলাই আসামি মেহেদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে বিভিন্ন সময় ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

বাংলাদেশ সময়: ২০:২১:৩৭   ৩৫৩ বার পঠিত  




আদালত সংবাদ’র আরও খবর


সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
পিলখানা হত্যাকাণ্ডের তথ্য জানতেন বলেই ‘জঙ্গি’ সাজিয়ে হত্যা
হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন

Law News24.com News Archive

আর্কাইভ