মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা জেনোসাইড মামলা রোহিঙ্গা জেনোসাইড মামলা মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

প্রথম পাতা » আন্তর্জাতিক » রোহিঙ্গা জেনোসাইড মামলা রোহিঙ্গা জেনোসাইড মামলা মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬



রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর জেনোসাইড (গোষ্ঠী নিধন বা জাতিগত হত্যাকাণ্ড) চালানোর দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর দেশটির সামরিক বাহিনীর শীর্ষ পাঁচ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।

জেনোসাইড সংঘটনের দায়ে কোনো রাষ্ট্রকে দোষী সাব্যস্ত করে জাতিসংঘের সর্বোচ্চ আদালতের দেওয়া রায়ের পর এ প্রথম মিয়ানমারের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিল যুক্তরাজ্য।

২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর নিষ্ঠুর দমন-পীড়নে হাজারো রোহিঙ্গা নিহত হন। প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন ৭ লাখের বেশি মানুষ।

নিষেধাজ্ঞার আওতায় আসা মিয়ানমারের পাঁচ সামরিক কর্মকর্তা হলেন মিও হুতুত হ্লাইং, মিও মিন তুন, মিয়াত থেট উ, কিয়াও সোয়ে ও কিয়াও সোয়ার উ।

আইসিজের রায়কে স্বীকৃতি দিয়ে যুক্তরাজ্যের সঙ্গে অবস্থান নিয়েছে আরও কয়েকটি দেশ। এর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, পর্তুগাল, স্পেন ও কানাডা।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, ‘জেনোসাইডের মতো ভয়াবহ অপরাধের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়ায় নিজেদের মূল্যবোধের প্রতিফলন থাকতে হবে। পাশাপাশি এ বিষয়ে কার্যকর পদক্ষেপও নিতে হবে।’

নিষেধাজ্ঞার আওতায় আসা মিয়ানমারের পাঁচ সামরিক কর্মকর্তা হলেন মিও হুতুত হ্লাইং, মিও মিন তুন, মিয়াত থেট উ, কিয়াও সোয়ে ও কিয়াও সোয়ার উ।

মিলিব্যান্ড আরও বলেন, মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংও ২০১৭ সালের জেনোসাইডের সময় দেশটির সামরিক বাহিনীর প্রধান ছিলেন। ওই সময় সংঘটিত বহু নৃশংসতার জন্য তিনি ‘সরাসরি দায়ী’। ২০২১ সালেই তাঁর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাজ্য।

মিলিব্যান্ড বলেন, ‘মিয়ানমারকে চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে হবে। অপরাধীদের বিরুদ্ধে তদন্ত করতে হবে, বিচার করতে হবে এবং শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে যেন এমন নৃশংস ঘটনা আর না ঘটে, তা নিশ্চিত করতে হবে।’

মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংও ২০১৭ সালের জেনোসাইডের সময় দেশটির সামরিক বাহিনীর প্রধান ছিলেন। ওই সময় সংঘটিত বহু নৃশংসতার জন্য তিনি ‘সরাসরি দায়ী’। ২০২১ সালেই তাঁর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাজ্য।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বানও জানিয়েছেন। তিনি বলেন, মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ করে দিতে অবিলম্বে লড়াই বন্ধ করতে হবে। বেসামরিক মানুষের ওপর বিমান হামলা বন্ধ, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং সব পক্ষকে নিয়ে রাজনৈতিক সমাধানের লক্ষ্যে সংলাপ শুরু করতে হবে।

মিয়ানমারে উড়োজাহাজের জ্বালানি সরবরাহ বন্ধ করতে নতুন আইন প্রণয়নের কথাও নিশ্চিত করেছেন মিলিব্যান্ড।

গত শনিবার আইসিজে মিয়ানমারের বিরুদ্ধে জেনোসাইডের রায় দেওয়ার পর দেশটির প্রতিরক্ষা অ্যাটাশেকেও যুক্তরাজ্য থেকে বহিষ্কার করেন মিলিব্যান্ড।

গত সোমবার ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের মিলিব্যান্ড জানান, চলতি সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি (আইসিজের রায়) উত্থাপন করবে যুক্তরাজ্য। দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে আলাদা একটি বৈঠকও অনুষ্ঠিত হবে।

আইসিজের রায়ে কী বলা হয়েছে

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া রায়ে আইসিজে বলেছে, আদালতের সামনে উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে ‘জেনোসাইডের উদ্দেশ্য ছাড়া অন্য কোনো যুক্তিসংগত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই’।

বিশ্বের বিভিন্ন দেশের বিচারকদের নিয়ে গঠিত আদালতের বিচারক প্যানেলে ৯-৬ ভোটে এ রায় দেওয়া হয়। ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনের আরও কয়েকটি ধারা মিয়ানমার লঙ্ঘন করেছে বলেও সংখ্যাগরিষ্ঠ বিচারপতি মত দিয়েছেন।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বানও জানিয়েছেন। তিনি বলেন, মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ করে দিতে অবিলম্বে লড়াই বন্ধ করতে হবে। বেসামরিক মানুষের ওপর বিমান হামলা বন্ধ, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং সব পক্ষকে নিয়ে রাজনৈতিক সমাধানের লক্ষ্যে সংলাপ শুরু করতে হবে।

গত সপ্তাহে দেওয়া রায়ে আদালত জানান, বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের পশ্চিমের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা শুদ্ধি অভিযান চলাকালে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছিল।

অভিযানের সময় রোহিঙ্গাদের গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া এবং নারী ও মেয়েশিশুদের ধর্ষণ, নির্যাতন, হত্যাসহ নানা অপরাধ সংঘটনের তথ্য বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। তবে মিয়ানমার তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে।

মিলিব্যান্ড বলেন, ১২ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তাঁদের সহায়তা দিয়ে যাচ্ছে বাংলাদেশ।

জেনোসাইডের সময় মিয়ানমারের নেতৃত্বে ছিলেন অং সান সু চি। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাঁকে ক্ষমতাচ্যুত করা হয়।

ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা জানতে পেরেছেন, মিয়ানমারে এখনো বিমান হামলা চলছে। পাশাপাশি আরাকান আর্মির সহিংসতার ঘটনাও ঘটছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:৩৯   ৭ বার পঠিত   #  #  #  #  #  #  #  #