ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায়ে অনিয়মের অভিযোগ, ব্যাখ্যা তলব

প্রথম পাতা » প্রধান সংবাদ » ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায়ে অনিয়মের অভিযোগ, ব্যাখ্যা তলব
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬



ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। এক্সপ্রেসওয়েটির নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডকে (এফডিইই) সাত কার্যদিবসের মধ্যে এ বিষয়ে বিস্তারিত লিখিত ব্যাখ্যা ও সংশ্লিষ্ট নথিপত্র জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা না দিলে প্রচলিত আইন অনুযায়ী চুক্তিগত ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে অভিযোগ করা হয় যে, এক্সপ্রেসওয়েতে চলাচলকারী যানবাহনের প্রকৃত সংখ্যা গোপন করে রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে। এছাড়া অনুমোদন ছাড়া টোল আদায়ের দায়িত্ব তৃতীয় পক্ষকে প্রদান এবং বাংলাদেশি কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত ও পদাবনতি করার অভিযোগও রয়েছে।

বিবিএর চিঠিতে শ্যানডং হাইস্পিড ইন্টারন্যাশনাল অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স প্রাইভেট লিমিটেডের কার্যক্রম নিয়ে তিনটি গুরুতর অনিয়মের কথা উল্লেখ করা হয়েছে:

  • বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনুমোদিত কার্যপরিধির বাইরে গিয়ে টোল আদায়সহ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা।
  • প্রতিষ্ঠানটির নিবন্ধিত অফিসের ঠিকানার সঙ্গে বাস্তবে কার্যক্রম পরিচালনার স্থানের অসংগতি এবং যথাযথ অনুমোদন ছাড়া প্রকল্পের সেন্ট্রাল কন্ট্রোল বিল্ডিং ব্যবহার।
  • বৈদেশিক মুদ্রা বিধিবিধান লঙ্ঘন এবং ট্রেড লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়া।

বিবিএ জানিয়েছে, এসব অনিয়মের পাশাপাশি এক্সপ্রেসওয়েতে চলাচলকারী গাড়ির সঠিক সংখ্যা নিশ্চিত করতে ২২টি লেনে লোক বসানো হবে। ম্যানুয়ালি গাড়ি গণনার জন্য ইতিমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:২৭:১২   ৩৪ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


ডেটিং অ্যাপে পরিচয়, দেখা করতে গিয়ে চার দিন জিম্মি, খোয়ালেন ৮ লাখ টাকা
পুঠিয়ায় বিএনপির ধাওয়া খেয়ে আটক নিষিদ্ধ যুবলীগ নেতা
পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর ভারতের রাফায়েল যুদ্ধবিমানের সংখ্যা নিয়ে বিতর্ক
কুষ্টিয়ায় ভাঙারির দোকানে বিস্ফোরণ, আহত ২
শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান আইজিপির
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
সাবেক এমপি আতাউল হককে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন নাজিফা তুষি
রোহিঙ্গাদের ক্ষতিপূরণ ও প্রত্যাবাসনে জোরালো পদক্ষেপ নেবে বাংলাদেশ
শিক্ষাব্যবস্থায় আমূল সংস্কার ও কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করার আহ্বান রাষ্ট্রপতির

Law News24.com News Archive

আর্কাইভ