ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। এক্সপ্রেসওয়েটির নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডকে (এফডিইই) সাত কার্যদিবসের মধ্যে এ বিষয়ে বিস্তারিত লিখিত ব্যাখ্যা ও সংশ্লিষ্ট নথিপত্র জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা না দিলে প্রচলিত আইন অনুযায়ী চুক্তিগত ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে অভিযোগ করা হয় যে, এক্সপ্রেসওয়েতে চলাচলকারী যানবাহনের প্রকৃত সংখ্যা গোপন করে রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে। এছাড়া অনুমোদন ছাড়া টোল আদায়ের দায়িত্ব তৃতীয় পক্ষকে প্রদান এবং বাংলাদেশি কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত ও পদাবনতি করার অভিযোগও রয়েছে।
বিবিএর চিঠিতে শ্যানডং হাইস্পিড ইন্টারন্যাশনাল অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স প্রাইভেট লিমিটেডের কার্যক্রম নিয়ে তিনটি গুরুতর অনিয়মের কথা উল্লেখ করা হয়েছে:
বিবিএ জানিয়েছে, এসব অনিয়মের পাশাপাশি এক্সপ্রেসওয়েতে চলাচলকারী গাড়ির সঠিক সংখ্যা নিশ্চিত করতে ২২টি লেনে লোক বসানো হবে। ম্যানুয়ালি গাড়ি গণনার জন্য ইতিমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:২৭:১২ ৩৫ বার পঠিত #এফডিইই #টোল #ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে #বিবিএ #রাজস্ব ফাঁকি #শ্যানডং হাইস্পিড