বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ইউসিবির ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলা ইউসিবির অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ১৭ জনের কারাদণ্ড

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » ইউসিবির ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলা ইউসিবির অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ১৭ জনের কারাদণ্ড
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬



সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ১৫ বছর কারাদণ্ড

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড ও ৫০ কোটি টাকা জরিমানার আদেশ দিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় স্পেশাল জজ আদালত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ রায় ঘোষণা করা হয়। মামলার ৩৬ জন আসামির মধ্যে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্ত্রী ও ব্যাংকটির সাবেক চেয়ারম্যান রুখমিলা জামান এবং ব্যাংকটির সাবেক পরিচালক ও কর্মকর্তারা রয়েছেন। বাকি ১৯ জনকে খালাস দিয়েছেন আদালত। মামলায় ৫৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। মামলার অভিযোগপত্র অনুযায়ী, সাবেক ভূমিমন্ত্রীর পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান আরামিট গ্রুপের প্রটোকল অফিসার মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরীকে নামসর্বস্ব প্রতিষ্ঠান ভিশন ট্রেডিংয়ের মালিক দেখিয়ে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকার ঋণ অনুমোদন নেওয়া হয়। পরে ওই অর্থ জাবেদ তার কর্মচারীদের মাধ্যমে উত্তোলন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেন এবং বিদেশে সম্পদ কেনার কাজে ব্যবহার করেন। তদন্তে উঠে আসে, ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এ ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৭:৩৪:১৯   ৩১ বার পঠিত   #  #  #  #  #  #