বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

রাজশাহীতে ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটার দেয়াল ও গাছ ধ্বংস

প্রথম পাতা » অপরাধ » রাজশাহীতে ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটার দেয়াল ও গাছ ধ্বংস
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬



রাজশাহীর মিঞাপাড়ায় অবস্থিত প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটার একটি ঘরের দেয়াল ভেঙে ফেলা হয়েছে এবং দেয়াল ঘেঁষে থাকা একটি বটগাছ কেটে ফেলা হয়েছে। মঙ্গলবার বিকেলে সরেজমিনে এই দৃশ্য দেখা যায়। স্থানীয় সংস্কৃতিকর্মী ও ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সদস্যরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তাঁদের অভিযোগ, ঐতিহাসিক এই বসতভিটা পরিকল্পিতভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা চলছে।

১৯৮৯ সালে বাড়ির ৩৪ শতাংশ জমি তৎকালীন এরশাদ সরকার রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালকে ইজারা দেয়। পরে ২০২০ সালে বাড়িটি সংরক্ষণের উদ্যোগ নেয় জেলা প্রশাসন। তবে এ উদ্যোগ বাস্তবায়িত হয়নি।

নির্মাণশ্রমিক গোলাম মোস্তফা জানান, কর্তৃপক্ষ তাদের টাকা দিয়ে কাজ করাচ্ছে। ঋত্বিক ১০১তম বর্ষপূর্তি উদ্‌যাপন কমিটির সদস্যসচিব আতিকুর রহমান অভিযোগ করেন, রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ স্থাপনাটি ধ্বংস করে জায়গাটি দখলের চেষ্টা করছে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও কলেজের সভাপতি নাহারুল ইসলাম জানান, বটগাছ কাটার বিষয়টি তিনি আগে জানতেন না এবং পরে তা বন্ধের নির্দেশ দিয়েছেন। ২০২৪ সালের ৬ আগস্ট থেকে পর্যায়ক্রমে বাড়িটির বিভিন্ন অংশ ভাঙার কাজ চলছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১১:৩১:২১   ৩২ বার পঠিত   #  #  #  #  #