সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ

প্রথম পাতা » অপরাধ » খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬



খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রোববার রাত পৌনে ১২টার দিকে এই ঘটনা ঘটে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত পৌনে ১২টার দিকে একটি মোটরসাইকেলে এসে দুই যুবক সিটি কর্পোরেশনের সিঁড়ি লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করে। ঘটনাস্থলে দাহ্য কোনো বস্তু না থাকায় আগুন ছড়িয়ে পড়েনি এবং কিছুক্ষণ জ্বলে থাকার পর তা নিভে যায়। খুলনা থানার এসআই মো. আশরাফ হোসেন জানান, স্থানীয় ও পুলিশের সহায়তায় দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০৩:২৪   ২৬ বার পঠিত   #  #  #  #  #