বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত বহাল

প্রথম পাতা » প্রধান সংবাদ » ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত বহাল
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬



ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের সব ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের নির্দেশনা বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে হাইকোর্ট বিভাগের দেওয়া অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার জজ আদালত এই আদেশ দেন।

গত ১৯ অক্টোবর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এক পত্রের মাধ্যমে অধিভুক্ত সব ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের নির্দেশনা জারি করেছিল। এর বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নম্বর ১৫৩২১/২০২৬ দায়ের করা হলে গত ১০ নভেম্বর হাইকোর্ট বিভাগ বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেন। পরবর্তীতে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে সিএমপি নম্বর ১০৩৭/২০২৬ দায়ের করা হয়। আদালতের এই আদেশের ফলে ১৯ অক্টোবরের নির্দেশনাটি কার্যকর থাকবে। এদিকে, আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে আগামী ৩০ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব ফাজিল ও কামিল মাদ্রাসাকে নতুন অ্যাডহক কমিটি গঠনের প্রস্তাব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:২৩:০৯   ৭ বার পঠিত   #  #  #  #  #  #