ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের দায়ে ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ক্যাশ ইন-চার্জ (সিনিয়র অফিসার) মো. রিফাতুল হককে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মো. ইব্রাহিম মিয়া এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আত্মসাৎ করা পুরো অর্থসহ অতিরিক্ত ৪ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফকির মো. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
রায়ের বিবরণ অনুযায়ী:
আদালত উল্লেখ করেছেন, আসামির মূল কারাদণ্ড একটির পর একটি কার্যকর হবে। ফলে তাকে মোট ২০ বছর কারাভোগ করতে হবে। তবে মামলার তদন্ত ও বিচার চলাকালে আসামি ইতোমধ্যে যে সময়টুকু হাজতবাস করেছেন, তা তার মোট সাজার মেয়াদ থেকে বাদ যাবে। রায় ঘোষণার পর সাজা পরোয়ানাসহ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
বাংলাদেশ সময়: ১৮:১৭:৫৮ ৭ বার পঠিত #অর্থ আত্মসাৎ #আদালত #কারাদণ্ড #ঢাকা ব্যাংক #দুর্নীতি