বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

এইচএসসিতে ভালো ফল করা ৩০ শিক্ষার্থীকে ডিসির চিঠি ও উপহার

প্রথম পাতা » প্রধান সংবাদ » এইচএসসিতে ভালো ফল করা ৩০ শিক্ষার্থীকে ডিসির চিঠি ও উপহার
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬



এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী ৩০ জন শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে ব্যক্তিগত চিঠি ও উপহারসামগ্রী পাঠিয়েছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম। সোমবার (৯ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

চিঠিতে জেলা প্রশাসক শিক্ষার্থীদের কেবল ভালো ফলের প্রশংসাই করেননি, বরং তাদের উচ্চশিক্ষা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম এবং দেশ গঠনে ভূমিকা রাখার বিষয়ে উৎসাহিত করেছেন। ফরিদা খানম চিঠিতে উল্লেখ করেন, শিক্ষার্থীদের এই অর্জন কেবল তাদের মেধা ও পরিশ্রমের ফল নয়, এর পেছনে বাবা-মা ও শিক্ষকদের ত্যাগ ও আস্থাও রয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন,

তোমার হাতে এই চিঠিটি যখন পৌঁছাবে, হয়তো তুমি ভাববে, জেলা প্রশাসক কেন একজন শিক্ষার্থীকে আলাদাভাবে চিঠি লিখেছেন? কারণ, তোমার মধ্যে আমি শুধু আজকের একজন মেধাবী শিক্ষার্থীকে নয়, আগামী দিনের একজন আলোকিত মানুষকে দেখতে পাচ্ছি।

বর্তমান সময়ের বাস্তবতায় শিক্ষার্থীদের শুধু জিপিএ-৫ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জন, মানবিক মূল্যবোধ ও গভীর দেশপ্রেমে বলীয়ান হওয়ার আহ্বান জানান তিনি। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা তাদের মেধা ও যোগ্যতা দিয়ে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে।

বাংলাদেশ সময়: ১৪:২৯:৫৬   ১১ বার পঠিত   #  #  #  #  #