বুধবার, ৪ নভেম্বর ২০২৬

নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবি

প্রথম পাতা » খেলা » নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবি
বুধবার, ৪ নভেম্বর ২০২৬



বিসিবির তদন্ত প্রতিবেদনে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান। বুধবার (৪ নভেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেন। তবে ভুক্তভোগীদের পরিচয় গোপন রাখা এবং হাইকোর্টের নির্দেশনার আলোকে এই তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করা হবে না বলে তিনি জানান।

হাইকোর্টের রায়ের পরিপন্থী হবে ও ভিকটিমদের পরিচয় গোপন রাখার স্বার্থেই প্রতিবেদনটি প্রকাশ করা হবে না।

নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামকে যৌন হয়রানির অভিযোগে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছিল। সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য তিনি হাইকোর্টে রিট আবেদন করলে বিসিবি তাদের তদন্ত প্রতিবেদনটি আদালতে উপস্থাপন করে। আইনজীবী আরও জানান, ২০০৯ সালের ১৪ মে হাইকোর্টের দেওয়া নির্দেশনা অনুযায়ী যৌন নির্যাতন প্রতিরোধে বিসিবি এরই মধ্যে একটি কমিটি গঠন করেছে।

বাংলাদেশ সময়: ১৭:০৪:১৭   ১২ বার পঠিত   #  #  #  #  #  #