বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রীর সম্পদ ক্রোকের নির্দেশ

প্রথম পাতা » দুদক » সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রীর সম্পদ ক্রোকের নির্দেশ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬



সাবেক ডিএমপি কমিশনার ফারুক ও তার স্ত্রী শারমিনের স্থাবর সম্পত্তি ক্রোক, অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার ও পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি (অব.) খন্দকার গোলাম ফারুক এবং তার স্ত্রী শারমিন আক্তার খানের স্থাবর সম্পত্তি ক্রোক ও অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আয়েশা আক্তার মৌসুমী এই আদেশ দেন।

  • খন্দকার গোলাম ফারুকের ১ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্থাবর সম্পত্তি ক্রোক এবং ৫টি ব্যাংক হিসাবে থাকা ১ কোটি ৩৫ লাখ ৭৭ হাজার টাকা মূল্যের অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
  • খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রী শারমিন আক্তার খানের যৌথ নামে থাকা ১ কোটি ৫১ লাখ টাকা মূল্যের স্থাবর সম্পত্তি ক্রোক এবং ২টি ব্যাংক হিসাবে থাকা ১২ লাখ ২ হাজার ৫০০ টাকা মূল্যের অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।

স্থাবর সম্পত্তিগুলোর মধ্যে ঢাকা ও টাঙ্গাইলে জমি ও প্লট রয়েছে। দুদকের অনুসন্ধানে খন্দকার গোলাম ফারুকের আয়ের চেয়ে ১ কোটি ২৭ লাখ ৮২ হাজার টাকা এবং তার স্ত্রী শারমিন আক্তার খানের আয়ের চেয়ে ৩ কোটি ৫ লাখ ৫৩ হাজার টাকা বেশি সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে, যা জ্ঞাত আয়বহির্ভূত বলে প্রতীয়মান হয়। অনুসন্ধান চলাকালে সম্পদ হস্তান্তর বা গোপন করা রোধে আদালত এই নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ৭:২৯:০০   ৯ বার পঠিত   #  #  #  #  #  #