ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে দুই শিক্ষকের মারামারি ও ধস্তাধস্তির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রাথমিক শিক্ষা বিভাগ তদন্ত শুরু করেছে। অভিযুক্ত দুই শিক্ষক সম্পর্কে স্বামী-স্ত্রী এবং পারিবারিক বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
পারিবারিক বিরোধের জেরে ১০ থেকে ১২ দিন আগে বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক আফজাল হোসেন ও সহকারী শিক্ষক আসমা বেগমের মধ্যে মারামারি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রধান শিক্ষক আফজাল হোসেন স্বীকার করেছেন যে পারিবারিক বিরোধের কারণে বিদ্যালয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।
বাংলাদেশ সময়: ৭:২৬:৪১ ৯ বার পঠিত #তদন্ত #প্রাথমিক বিদ্যালয় #ফুলবাড়িয়া #ময়মনসিংহ #শিক্ষক