শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন। আগামী ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস বন্ধ থাকবে এবং ২৬ অক্টোবর থেকে যথারীতি ক্লাস শুরু হবে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত নিয়মিত ক্লাস বন্ধ থাকবে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় মোট ১০ দিন ক্লাস বন্ধ থাকবে। এছাড়া দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর এবং লক্ষ্মীপূজা উপলক্ষে ২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধ থাকবে। তবে ১৭ অক্টোবর সব অফিস খোলা থাকবে। পাশাপাশি ১৭, ২৩ ও ২৪ অক্টোবর উইকেন্ড ও ইভিনিং প্রোগ্রামের ক্লাস বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০:৫০:০৭ ১৯ বার পঠিত #ছুটি #জাবি #জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় #দুর্গাপূজা #শিক্ষা