সারা দেশে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দেশের ৭৯১টি স্থানে একযোগে এ কার্যক্রম শুরু হয় এবং আগামী ৩০ নভেম্বর পর্যন্ত তা চলমান থাকবে। সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, হতদরিদ্র, দরিদ্র ও নিম্নআয়ের পরিবারকে চিহ্নিত করে এই কার্ড প্রদানের পরিকল্পনা করা হয়েছে।
সরকার কার্ড দেওয়ার নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। তথ্য সংগ্রহের নামে কোনো অর্থ দাবি করা বা অননুমোদিত কাগজে টিপসই নেওয়ার চেষ্টা করলে স্থানীয় প্রশাসনকে জানাতে বা সরকারি হেল্পলাইন ১০৯৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ৮:১৩:৫০ ২০ বার পঠিত #তথ্য সংগ্রহ #ফ্যামিলি কার্ড #বাংলাদেশ #সমাজকল্যাণ মন্ত্রণালয় #সরকারি সহায়তা