কুড়িগ্রামের উলিপুরে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও লাইনের আশপাশের গাছপালা কর্তনের জন্য মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উলিপুর জোনাল অফিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। উলিপুর জোনাল অফিসের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক (ডিজিএম, অ. দা.) চিরেন্দ্র নাথ রায় জানান, জরুরি রক্ষণাবেক্ষণকাজের জন্য সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে এবং এ অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
বাংলাদেশ সময়: ২২:১৩:৫৪ ৭ বার পঠিত #উলিপুর #কুড়িগ্রাম #পল্লী বিদ্যুৎ #বিদ্যুৎ #রক্ষণাবেক্ষণ