৪৯তম বিসিএসে ৬৫১ জনের নিয়োগ ও যোগদানের সময়সূচি ঘোষণা

প্রথম পাতা » জাতীয় » ৪৯তম বিসিএসে ৬৫১ জনের নিয়োগ ও যোগদানের সময়সূচি ঘোষণা
শনিবার, ১০ অক্টোবর ২০২৬



৪৯তম (বিশেষ) বিসিএসে ৯ম গ্রেডে ৬৫১ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। গত ৩০ সেপ্টেম্বর ও ৫ অক্টোবর জারি হওয়া দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে ৬১১ জন ও ৪০ জন প্রার্থীকে এই নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা বেতনক্রমে নিয়োগ প্রদান করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আগামী ১২ অক্টোবর ২০২৬ তারিখে সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বরাবর সশরীরে উপস্থিত হয়ে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) প্রভাষক পদে যোগদান করতে হবে। যোগদানের পর ১২ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ৮ দিনব্যাপী আবাসিক ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণ বাধ্যতামূলক। নির্ধারিত সময়ে যোগদান না করলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

নিয়োগের শর্তাবলি:

  • বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে বা সরকার নির্ধারিত প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
  • চাকরির শর্ত অনুযায়ী পেশাগত ও বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
  • দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে, যা প্রয়োজনে সরকার আরও দুই বছর বৃদ্ধি করতে পারবে।
  • শিক্ষানবিশকালে অযোগ্য বিবেচিত হলে কারণ দর্শানো ছাড়াই এবং সরকারি কর্ম কমিশনের পরামর্শ ছাড়াই চাকরি থেকে অপসারণ করা যাবে।
  • যোগদানের সময় ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক গ্রহণ বা প্রদান না করার বিষয়ে বন্ড সম্পাদন করতে হবে।

বাংলাদেশ সময়: ৭:৪০:৫১   ৯ বার পঠিত   #  #  #  #  #




জাতীয়’র আরও খবর


৪৯তম বিসিএসে ৬৫১ জনের নিয়োগ ও যোগদানের সময়সূচি ঘোষণা
সৌদি আরবে হুতিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ
এলপিজির সরবরাহ সংকট ও বাড়তি দাম নিয়ে ভোগান্তিতে গ্রাহক
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমনের নিয়োগ
চুয়াডাঙ্গায় ঝড়ে লন্ডভন্ড কয়েকটি গ্রাম, সাময়িক বন্ধ রেল যোগাযোগ
ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের ৯৪ শতাংশ পদ ফাঁকা
বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি ও কারাগার নির্মাণের সিদ্ধান্ত
রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন
ভিসা ও বাণিজ্য সহজীকরণে বাংলাদেশ-ইন্দোনেশিয়া বৈঠক

Law News24.com News Archive

আর্কাইভ