নাটোরের বড়াইগ্রামের ব্যবসায়ী রুহুল আমিন গত ২৪ বছরে নিজ খরচে ১১৩ জন হতদরিদ্র মেয়ের বিয়ে সম্পন্ন করেছেন। সর্বশেষ নওগাঁর মান্দা উপজেলার গোবিন্দপুর গ্রামের ভ্যানচালক আফছার আলীর মেয়ে আফসানা মিমির বিয়ের যাবতীয় খরচ বহন করেছেন তিনি।
আমি সৌভাগ্যবান এমন একটি বিয়ের বর হতে পেরে। রুহুল আমিন আমার বিয়ের উকিল বাবা হয়েছেন। আমার স্ত্রীকে আমার হাতে সঁপে দিয়েছেন। আমাদের জন্য দোয়া করেছেন।
রুহুল আমিন জানান, সমাজের হতদরিদ্র মেয়েদের বিয়ে সম্পন্ন করে দেওয়া তাঁর শখ। তিনি বিয়ের উপহারসামগ্রী, গয়নাপত্র, পোশাক ও খাবারের খরচ এককভাবে বহন করেন এবং অনেক ক্ষেত্রে বিয়ের সাক্ষী বা উকিল বাবা হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ৭:৪১:২৪ ৯ বার পঠিত #নওগাঁ #নাটোর #বিয়ে #মানবিক উদ্যোগ #রুহুল আমিন #সমাজসেবা