যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের ঘোষণা

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের ঘোষণা
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬



যুক্তরাষ্ট্রের সাবেক সেনা কর্মকর্তা নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা সরাসরি সম্প্রচারের ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে গুলি করে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এবং সাধারণ মানুষ তা সরাসরি দেখতে পারবেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) মার্কিন সম্প্রচারমাধ্যম ‘রিয়াল আমেরিকাস ভয়েস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে হেগসেথ এ কথা জানান।

হেগসেথ বলেন, সাধারণ মানুষ নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা সরাসরি দেখতে পারবেন। তাঁর ভাষ্য, এমন কর্মকাণ্ডের পরিণতি কতটা ভয়াবহ, তা মানুষের বোঝা উচিত।

২০০৯ সালে টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র মার্কিন সেনাকে গুলি করে হত্যার দায়ে নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আগামী ৩ ডিসেম্বর ফোর্ট হুডে এই দণ্ড কার্যকরের কথা রয়েছে। পেন্টাগনের মুখপাত্র সিন পারনেল জানান, ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের সুপারিশ করেছিলেন হেগসেথ নিজেই, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুমোদন করেছেন। এটি ছয় দশকের বেশি সময় পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কোনো সদস্যের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফায়ারিং স্কোয়াডে কোনো মার্কিন সেনাসদস্যের মৃত্যুদণ্ড কার্যকরের প্রথম ঘটনা হতে যাচ্ছে। নিদাল হাসান মার্কিন সেনাবাহিনীর একজন মনোরোগ বিশেষজ্ঞ ছিলেন। ২০১৩ সালে সামরিক আদালতে তাঁর বিচার হয়। আদালতে নিজের অপরাধের জন্য ক্ষমা চাইলেও নিদাল দাবি করেছিলেন, আফগানিস্তানের মুসলিম ও তালেবানদের সুরক্ষিত রাখার উদ্দেশ্যে তিনি ওই হামলা চালিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:০৫:৪৪   ১৬ বার পঠিত   #  #  #  #  #  #  #




আন্তর্জাতিক’র আরও খবর


মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতি: ১১ বাংলাদেশিসহ আটক ২০
কানাডায় শরণার্থী আবেদনে নতুন নিয়ম, কার্যকর ৩ নভেম্বর
যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের ঘোষণা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন মানব পাচার নির্মূলের ন্যূনতম মানদণ্ড পুরোপুরি অর্জন করতে পারেনি বাংলাদেশ
হুতিদের মোকাবিলায় সৌদি আরবে পাকিস্তানি সেনা মোতায়েন
দিল্লিতে বিক্ষোভের মুখে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন
বিশ্বের সেরা বিমানবন্দর এখন তুরস্কের ইস্তাম্বুল
নিউইয়র্কে হামের প্রাদুর্ভাব: জরুরি অবস্থা ঘোষণা
বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সোয়াল

Law News24.com News Archive

আর্কাইভ