ডিলার নিয়োগে লেনদেনের অভিযোগ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ এমপির

প্রথম পাতা » প্রধান সংবাদ » ডিলার নিয়োগে লেনদেনের অভিযোগ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ এমপির
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬



ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সার ডিলার নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন স্থানীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ। তিনি দাবি করেছেন, উপজেলা থেকে পাঠানো তালিকায় প্রথম স্থানে থাকা আবেদনকারীকে বাদ দিয়ে দ্বিতীয় স্থানে থাকা আবেদনকারীকে নিয়োগ দেওয়া হয়েছে। সংসদ সদস্যের অভিযোগ, নিয়োগ পাওয়া ব্যক্তি তাঁকে উৎকোচ দেওয়ার চেষ্টা করেছিলেন। শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, তালিকায় থাকা দ্বিতীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়ার পেছনে আর্থিক স্বার্থ জড়িত থাকতে পারে এবং এ ক্ষেত্রে জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তবে জেলা প্রশাসক সাইফুর রহমান জানিয়েছেন, নিয়োগের ক্ষেত্রে নীতিমালার বাইরে কোনো কিছু করা হয়নি এবং সংক্ষুব্ধ হওয়ার সুযোগ রয়েছে। ঈশ্বরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান জানান, প্রথম স্থানে থাকা আবেদনকারীর আয়কর রিটার্ন না থাকায় তাঁকে বাদ দেওয়া হয়েছে, যা সংসদ সদস্যকে জানানো হয়েছিল। নিয়োগ পাওয়া জিয়াউর রহমান ভূঁইয়া ঘুষ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৯:৪০   ১০৪ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


মুকসুদপুর থানায় আগুন দিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী নগরকান্দায় গ্রেপ্তার
কাল দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা
নারায়ণগঞ্জে বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় আসামি সাবেক ছাত্রদল নেতা!
নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা
অনুমতি ছাড়া কর্মস্থল ছাড়তে পারবেন না অধস্তন আদালতের বিচারকরা
টিটন হত্যা রিমান্ড শেষে কারাগারে অভিনেতা তমাল ও সাবেক সচিব মিজানুর
নোয়াখালীতে জামায়াত-শিবিরের ৬ কর্মীর জামিন নামঞ্জুর, সড়ক অবরোধ
‘যুদ্ধের দায় এড়াতেই ডার্টি বম্বের গল্প’—যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর

Law News24.com News Archive

আর্কাইভ