মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের

প্রথম পাতা » আন্তর্জাতিক » মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬



মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) তুর্কমেনিস্তানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব দেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রতিবেদন অনুযায়ী, পুতিন বলেন, এই পরিস্থিতির সমাধানে সহায়তা করতে রাশিয়ার সাধ্যের মধ্যে যা যা করা সম্ভব, তার সবই করতে তারা প্রস্তুত। পুতিন আরও বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ বন্ধে তেহরান আন্তরিক প্রচেষ্টা চালিয়েছে। অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংঘাতের সমাধানের চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরও বারবার নতুন করে হামলা চালানো হচ্ছে। তবুও ইরান আলোচনার টেবিল থেকে সরে যাবে না। পেজেশকিয়ান বলেন, আমরা সংলাপে যুক্ত আছি। কিন্তু প্রতিবারই যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলার পর তারা নতুন করে হামলা চালায়। তা সত্ত্বেও আমরা আলোচনার টেবিল ছেড়ে যাব না। স্বাধীন রাষ্ট্রগুলোর কমনওয়েলথের (সিআইএস) শীর্ষ সম্মেলনের আগে তুর্কমেনিস্তানে পুতিন ও পেজেশকিয়ানের এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৭:০১:৫৩   ১৩ বার পঠিত   #  #  #  #  #  #  #




আন্তর্জাতিক’র আরও খবর


মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতি: ১১ বাংলাদেশিসহ আটক ২০
কানাডায় শরণার্থী আবেদনে নতুন নিয়ম, কার্যকর ৩ নভেম্বর
যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের ঘোষণা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন মানব পাচার নির্মূলের ন্যূনতম মানদণ্ড পুরোপুরি অর্জন করতে পারেনি বাংলাদেশ
হুতিদের মোকাবিলায় সৌদি আরবে পাকিস্তানি সেনা মোতায়েন
দিল্লিতে বিক্ষোভের মুখে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন
বিশ্বের সেরা বিমানবন্দর এখন তুরস্কের ইস্তাম্বুল
নিউইয়র্কে হামের প্রাদুর্ভাব: জরুরি অবস্থা ঘোষণা
বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সোয়াল

Law News24.com News Archive

আর্কাইভ