জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি ও কারাগার নির্মাণের সিদ্ধান্ত

প্রথম পাতা » জাতীয় » জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি ও কারাগার নির্মাণের সিদ্ধান্ত
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬



চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সারদা পুলিশ একাডেমির আদলে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই এলাকায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের জন্য ৭২ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সচিবালয়ে এক সভায় এ তথ্য জানান।

জঙ্গল সলিমপুর এলাকাটি একসময় সন্ত্রাসের অভয়ারণ্য ছিল। সবকিছু সুশাসনের মধ্যে নিয়ে এসে জায়গাটিকে মুক্ত করা হবে এবং শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জঙ্গল সলিমপুর এলাকায় সড়ক নেটওয়ার্ক নির্মাণের কাজ চলছে, যা ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের (ইসিবি) নেতৃত্বে পরিচালিত হচ্ছে। এছাড়া সেখানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের স্থাপনা নির্মাণের জন্য জায়গা নেওয়া হয়েছে। অবৈধ বসতি স্থাপনকারীদের পুনর্বাসনের বিষয়েও সরকার সিদ্ধান্ত নেবে। এছাড়া পাহাড়ি এলাকায় অপহরণ ও মুক্তিপণসহ অপরাধ দমনে কক্সবাজারের নোয়াখালীপাড়া ও রঙ্গিখালিতে দুটি সেনাক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত হয়েছে, যা ১০ ডিভিশনের অধীনে পরিচালিত হবে।

বাংলাদেশ সময়: ১৭:৩৫:৪৩   ১৫ বার পঠিত   #  #  #  #  #  #  #




জাতীয়’র আরও খবর


ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের ৯৪ শতাংশ পদ ফাঁকা
বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি ও কারাগার নির্মাণের সিদ্ধান্ত
রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন
ভিসা ও বাণিজ্য সহজীকরণে বাংলাদেশ-ইন্দোনেশিয়া বৈঠক
প্রতি বছর ৭ নভেম্বর সাধারণ ছুটির ঘোষণা
বাংলাদেশে এলপিজির দাম প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক বেশি
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সব হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ
৩০ ব্যাংকের কার্ড ও এটিএম সেবা দ্রুত চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
দুর্গাপূজার ছুটি পুনর্নির্ধারণ ও ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘোষণা

Law News24.com News Archive

আর্কাইভ