বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সোয়াল

প্রথম পাতা » আন্তর্জাতিক » বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সোয়াল
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬



ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে আগামী দিনের আলোচনায় পারস্পরিক সমৃদ্ধি, উন্নয়ন ও জনকল্যাণই হবে মূল প্রতিপাদ্য। বুধবার দিল্লিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আমাদের উদ্দেশ্য বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎ–মুখী সম্পর্ক গড়ে তোলা, যে সম্পর্কের লক্ষ্য হবে দুই দেশের পারস্পরিক উন্নয়ন ও সমৃদ্ধি। সেই সম্পর্কের আধার হবে জনকল্যাণ। আগামী দিনে বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় এদিকেই আমাদের দৃষ্টি নিবদ্ধ থাকবে।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে জয়সোয়াল সরাসরি উত্তর এড়িয়ে যান। এছাড়া শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিচারের নথি ভারতের কাছে পাঠানো হয়েছে কি না এবং তার প্রত্যর্পণ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে আইনগত প্রশ্ন রয়েছে এবং ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।

বাংলাদেশ সময়: ৭:১৮:১৯   ২০ বার পঠিত   #  #  #  #  #




আন্তর্জাতিক’র আরও খবর


হুতিদের মোকাবিলায় সৌদি আরবে পাকিস্তানি সেনা মোতায়েন
দিল্লিতে বিক্ষোভের মুখে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন
বিশ্বের সেরা বিমানবন্দর এখন তুরস্কের ইস্তাম্বুল
নিউইয়র্কে হামের প্রাদুর্ভাব: জরুরি অবস্থা ঘোষণা
বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সোয়াল
সুইস নাগরিকের অর্থ পাচার ও বিনিয়োগের তথ্য চেয়ে অ্যাটর্নি জেনারেলের সহায়তা চাইল আমিরাত
পাকিস্তানে বিদ্যুৎ-জ্বালানি সংকট তীব্র, ঘাটতি ৪ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে
রাশিয়া-ইউক্রেন সংঘাত নিরসনে ভারতের কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি
মক্কা ও মদিনায় হামলা চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত
সানা পুনর্দখলে নতুন সামরিক অভিযানের ঘোষণা ইয়েমেনের

Law News24.com News Archive

আর্কাইভ