শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে সাঁড়াশি অভিযান, তিন দিনে আটক ৫৪৭

প্রথম পাতা » প্রধান সংবাদ » লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে সাঁড়াশি অভিযান, তিন দিনে আটক ৫৪৭
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬



লক্ষ্মীপুরে কিশোর অপরাধ ও কিশোর গ্যাং দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৯৯ জনকে আটক করেছে জেলা পুলিশ। এ নিয়ে গত তিন দিনে জেলার বিভিন্ন এলাকা থেকে মোট ৫৪৭ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকালে জেলা পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় সদর থানায় ২৯ জন, চন্দ্রগঞ্জ থানায় ৫ জন, রায়পুর থানায় ২৪ জন, রামগঞ্জ থানায় ২২ জন, কমলনগর থানায় ১০ জন এবং জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে ৯ জন আটক হয়েছেন।

আটক ৯৯ জনের মধ্যে ৮৬ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৩ জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে ২৯ সেপ্টেম্বর রাতে পরিচালিত অভিযানে ১৮৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ১৫৯ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি ২৫ জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এ ছাড়া ২৭ সেপ্টেম্বর রাতে চালানো অভিযানে আরও ২৬৬ জনকে আটক করে পুলিশ। তাদের মধ্যে ২১৫ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ৫১ জনকে বিভিন্ন মামলায় আদালতে সোপর্দ করা হয়।

লক্ষ্মীপুরের এএসপি (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, কিশোর গ্যাং ও অপরাধ দমনে জেলার ছয়টি থানায় একযোগে অভিযান চলছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, সন্তানদের বিষয়ে অভিভাবকদের সতর্ক ও সচেতন থাকতে হবে।

বাংলাদেশ সময়: ১৭:৪৭:৫৯   ১০ বার পঠিত   #  #  #  #  #  #