বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

প্রথম পাতা » আন্তর্জাতিক » জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬



জিম্বাবুয়ের রাজধানী হারারের কাছে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় আরোহীর সবাই নিহত হয়েছেন বলে ধারণা করছে দেশটির সরকার। বুধবার বিকেলে হারারে থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরের মারোন্দেরা জেলার একটি গ্রামীণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটিতে চার যাত্রী ও দুই ক্রু সদস্য ছিলেন। যাত্রীদের মধ্যে দেশটির একজন প্রভাবশালী ব্যবসায়ীও ছিলেন। সরকারের মুখপাত্র নিক মাংগোয়ানা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী দুর্ঘটনায় কেউ বেঁচে নেই। পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে এবং দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হবে। এখন পর্যন্ত নিহতদের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

বাংলাদেশ সময়: ১০:১৬:৪৭   ৬ বার পঠিত   #  #  #  #  #