প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রহসনের অভিযোগ নাহিদ ইসলামের

প্রথম পাতা » জাতীয় » প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রহসনের অভিযোগ নাহিদ ইসলামের
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬



প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রহসনের অভিযোগ নাহিদ ইসলামের

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় চূড়ান্ত প্রহসনের নজির স্থাপন করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। নাহিদ ইসলাম দাবি করেন, গোয়েন্দা সংস্থার ভেরিফিকেশনের নামে অন্তত এক হাজার মেধাবী তরুণের স্বপ্ন ধূলিসাৎ করা হয়েছে। লিখিত ও অন্যান্য ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও আট মাস ধরে চলা ভেরিফিকেশন প্রক্রিয়ার পর তাদের নিয়োগপত্র দেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন, বাদ পড়া প্রার্থীদের অধিকাংশের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা, সাধারণ ডায়েরি (জিডি) বা সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততার তথ্য নেই। কোনো স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়া ছাড়াই তাদের বাদ দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, অস্বচ্ছ ভেরিফিকেশনের ভিত্তিতে চাকরি থেকে বঞ্চিত করা রাষ্ট্রের নিয়োগ ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ও আইনসম্মত অভিযোগ নেই, তাদের নিয়োগ নিশ্চিত করার পাশাপাশি ভেরিফিকেশনের মানদণ্ড জনসমক্ষে স্পষ্ট করার দাবি জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪:৪৫:০৮   ২৩ বার পঠিত   #  #  #  #  #  #  #  #




জাতীয়’র আরও খবর


প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রহসনের অভিযোগ নাহিদ ইসলামের
পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জয়শঙ্করের
দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: রিমান্ডে এমপি গাজী নজরুল যা বলেছেন
শনিবার থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য
পুলিশ বাহিনীতে নতুন বিশেষ ইউনিট গঠনের উদ্যোগ
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যার প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে
জলবায়ু অর্থায়ন সম্পর্কিত জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

Law News24.com News Archive

আর্কাইভ