কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইনে অভিযান, ১০ লক্ষ টাকা জরিমানা

প্রথম পাতা » সারাদেশ » কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইনে অভিযান, ১০ লক্ষ টাকা জরিমানা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬



---

ওয়াজেদ নবী, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জ শহরের বিভিন্ন রেস্তোরাঁয় মোবাইল   কোর্ট পরিচালনা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।   আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  ফখরুল ইসলাম  বিশুদ্ধ খাদ্য আদালত,  কিশোরগঞ্জ এর নেতৃত্বে  নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচার আদালতের  (সামারি ট্রায়াল) মাধ্যমে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করা হয়।  এ সময় উপস্থিত ছিলেন মোঃ এমরান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত,  কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ জেলার নিরাপদ খাদ্য অফিসার জনাব মো: আশরাফুল ইসলাম তালুকদার।

আদালত মারিয়া বিসিক শিল্প নগরীতে অবস্থিত এম এম খান ফুডস কে অস্বাস্থ্যকর  পরিবেশে মিষ্টি, দই ও দুগ্ধজাতপন্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে ০৪ লক্ষ টাকা অর্থদণ্ড, এশিয়া ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং মোড়কে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগ  ০৩ লক্ষ টাকা অর্থদন্ড ,  আজহার ফুড প্রোডাক্টস এন্ড  বিস্কুট ফ্যাক্টরিকে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে বন রুটি ও অন্যান্য খাদ্যপণ্য উৎপাদন সংরক্ষণ ও বিক্রির দায়ে ০৩ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান ও তাৎক্ষণিক আদায় করা হয়।

এছাড়া সুগন্ধা ফুড প্রোডাক্টস, গাংচিল রেস্তোরা, কাচ্চি ভাই, হোটেল খাওয়া দাওয়া, তাজ রেস্টুরেন্ট, মাটির হাড়ি রেস্তোরাসহ বিভিন্ন খাদ্য স্থাপনায় অভিযান পরিচালনা করে  প্রাপ্ত অসংগতি দূরীকরণে মৌখিকভাবে সতর্ক করা হয়।

উক্ত আদালতকে সার্বিক সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, পুলিশ, কিশোরগঞ্জ র‍্যাব ও আনসার ব্যাটালিয়নের এ

বাংলাদেশ সময়: ২১:৪৬:৫৯   ৫৯ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয় জাতীয়করণের উদ্যোগে সাবেক শিক্ষার্থীদের উচ্ছ্বাস
কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইনে অভিযান, ১০ লক্ষ টাকা জরিমানা
বজ্রপাতে প্রাণহানি কমাতে ফুলবাড়ীতে বসুন্ধরা শুভসংঘের তালবীজ বপন
খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
ভোলার লালমোহনে ৪৪৫ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত
ভোলার লালমোহনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা মাদক, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর হওয়ার নির্দেশ
গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে শহিদদের ঋণ শোধ করতে হবে —পানিসম্পদ মন্ত্রী
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ

Law News24.com News Archive

আর্কাইভ